বোল্ট, মেসি, রোনাল্দোদের পিছনে ফেলল 'ব্র্যান্ড বিরাট'
লন্ডন, ২২ মে : কে বলল বান্ধবী অনুষ্কার লেডি লাক কাজ করছে না? মার্কেটিংয়ে বিশ্বের সেরা ক্রীড়াবিদদের পিছনে ফেলে তরতরিয়ে এগিয়ে চলেছে কোহলির বিরাট নৌকা।
জানা গিয়েছে, বিপণন বিশ্বে এখন অন্যতম সেরা নাম বিরাট কোহলি। লন্ডনের অন্যতম সেরা বিজনেস ম্যাগাজিন 'স্পোটর্স প্রো' এমনই তকমা দিয়েছে কোহলিকে। তাদের বিচারে বিরাট কোহলি এখন বিশ্বের ষষ্ঠ 'মার্কেটেবল অ্যাথলিট'। যার অর্থ করলে দাঁড়ায় বিপণনের জগতে 'ব্যান্ড বিরাট' সুপার-ডুপার হিট।

কোনও পণ্যের বিজ্ঞাপন, তার ব্র্যান্ডিং, ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়া ইত্যাদিতে বিরাট সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় নাম বলে জানিয়েছে ওই ম্যাগাজিন।
এই তালিকায় বিরাট রয়েছেন ষষ্ঠ স্থানে। প্রথম স্থানে রয়েছেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন, নেইমাররা। অন্যদিকে বিরাটের পিছনে রয়েছেন উসেইন বোল্ট, ক্রিশ্চিয়ানো রোনাল্দো, লিওনেল মেসি, নোভাক জকোভিচের মতো বিশ্বসেরা খেলোয়াড়রা।
এই তালিকা তৈরির সময় সারা বিশ্বের সেরা অ্যাথলিটদের বয়স, দেশীয় বাজার, জনপ্রিয়তা ইত্যাদি মাপকাঠি হিসাবে বিচার করা হয়েছে।












Click it and Unblock the Notifications