বাইশ গজে নয়, মুম্বইয়ের গলিতে এ কেমন 'জুটিতে লুটি' ধোনি-কোহলির
মুম্বইয়ের গলিতে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নতুন পার্টনারশিপ। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ, তার আগে এই পার্টনারশিপের খবরে চমকাচ্ছেন সকলেই।
বাইশ গজে একসঙ্গে তাঁদের দেখার জন্য মুখিয়ে থাকেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। ভারতীয় ক্রিকেটের সদ্য প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এঁরা ব্যাট হাতে একসঙ্গে দাঁড়িয়ে যাওয়া মানে বিপক্ষ ত্রস্ত। কিন্তু সম্প্রতি যে পার্টনারশিপের খবর পাওয়া গেছে তাতে চমকে উঠেছেন এঁনারাও।
এমনিতেই মাহি ও বিরাটের সম্পর্ক খুবই দারুণ। ধোনি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেও আজও মাঠে বিরাটকে তাঁর থেকে পরামর্শ নিতে দেখা যায়। অন্যদিকে কোহলিকে মিষ্টি ডাকনামে ডাকেন ধোনি। এসবের কথা তো জানাই। এবার তাঁদের নয়া পার্টনারশিপের সাইনবোর্ড লেগেছে।
হ্যাঁ হ্যাঁ একেবারে সাইনবোর্ড লাগিয়ে পার্টনারশিপ। মুম্বইয়ের কান্দিভালি ইস্টে একটি রেস্তোঁরা খুলেছে যার নাম ,'ধোনি এন্ড কোহলি' ।
Just spotted this new restaurant close to home..😀 pic.twitter.com/91rNZHWYod
— Mohandas Menon (@mohanstatsman) October 18, 2017
The restaurant by nite... pic.twitter.com/b5yohMCw3y
— Mohandas Menon (@mohanstatsman) October 18, 2017
Click it and Unblock the Notifications