আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ উঠলেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুই খেলোয়াড়ের পারফরম্যান্স তাদের তালিকায় কিছুটা উঠতে সাহায্য করেছে।

১১-এ বিরাট

১১-এ বিরাট

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে ও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ওই ইনিংসের সৌজন্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ এক ধাপ উঠেছেন বিরাট। ১১তম স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

 ১৩-এ ধাওয়ান

১৩-এ ধাওয়ান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৪০ ও ৩৬ রান করেন শিখর ধাওয়ান। এক ধাপ উঠে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ ১৩তম স্থানে অবস্থান করছেন তিনি।

৪৯ থেকে ৩০-এ কক

৪৯ থেকে ৩০-এ কক

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৫২ ও ৭৯ রান করা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক দুই বছর পর আইসিসি র‌্যাঙ্কিং-এ ১৯ ধাপ ওপরে উঠেছেন। এখন তিনি ৩০তম স্থানে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+