লিডস টেস্টের চতুর্থ দিনে অনবদ্য রবিনসন! বিরাট আত্মসমর্পণ ভারতের, সিরিজে সমতা ফেরালেন রুটরা
লিডস টেস্টের তৃতীয় দিন অনেক সম্ভাবনা জাগিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং। অন্তত চতুর্থ দিন সকালের প্রথম ঘণ্টা নতুন বল সামলে নিতে পারলেই ব্যাটিং সহায়ক পিচে অনেকরকম ফলের দিকেই এগোতে পারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। মনে করা হচ্ছিল, প্রথম সেশনেই বোঝা যাবে টেস্টের গতিপ্রকৃতি। সেটাই হল। কিন্তু ভারত হতাশ করল। বিরাট কোহলিদের শেষ ৮ উইকেট তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাতে জো রুটের ইংল্যান্ডের পুরো প্রথম সেশনও লাগল না। ভারতের শেষ সাত উইকেট পড়ল ৪১ রানে, সময় লাগল ৫৪ মিনিট।

বড় রান পেতে ব্যর্থ
চেতেশ্বর পূজারা ৯১ রানে আউট হওয়ার পর আশা ছিল বিরাট কোহলিকে নিয়ে। ম্যাচের ৮৭তম ওভারের শেষ বলে জেমস অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ডের আবেদন উঠলে আম্পায়ার আউট দিয়েছিলেন। রিভিউ নিয়ে রক্ষা পান ভারত অধিনায়ক, তখন তিনি ৪৬ রানে ব্যাট করছেন। এরপর ৯০তম ওভারের প্রথম বলে অলি রবিনসনকে চার মেরে সিরিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। ১২০ বলে টেস্ট কেরিয়ারের ২৬তম টেস্ট হাফ সেঞ্চুরি আসে বিরাটের ব্যাট থেকে। এই ওভারের পঞ্চম বলে চার মেরে পৌঁছে যান ৫৫। ক্রিকেটপ্রেমীরা যখন বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কোচিত শতরানের প্রত্য়াশায় তখনই আচমকা ধাক্কা। ওভারের শেষ বলে বড় উইকেট তুলে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নের রাস্তা দেখান রবিনসন। প্রথম স্লিপে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের হাতে জমা পড়ে বিরাটের ক্যাচ। ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে ২৭তম শতরান পাওয়ার পর এই নিয়ে ১৯টি ইনিংসে শতরান নেই বিরাটের ব্যাটে। তার মধ্যে চারবার অর্ধশতরান করেও শতরান পেলেন না।
|
ব্যাটিং ধস
বিরাট কোহলি ২৩৭ রানের মাথায় আউট হন। স্কোরবোর্ডে আর ২০ রান যোগ হওয়ার আগে প্যাভিলিয়নের রাস্তা ধরেন আরও চার ব্যাটসম্যান। বিরাট ফেরার ৬ বল পরেই অজিঙ্ক রাহানেকে ১০ রানে কট বিহাইন্ড করে দেশের মাটিতে ৯৪তম টেস্টে ৪০০টি টেস্ট উইকেট দখল করলেন জেমস অ্যান্ডারসন। ঠিক পাঁচ বল পরেই আউট হন ঋষভ পন্থ। স্টাম্পের থেকে বেরিয়ে এসে স্টান্স নিয়েও ১ রানের বেশি করতে পারলেন না, ৭টি বল খেললেন। তাঁকে ফেরালেন অলি রবিনসন। ৬ রানে মহম্মদ শামিকে বোল্ড করেন মঈন খান। ২ রানে ইশান্ত শর্মার ক্যাচ জস বাটলারের হাতে জমা পড়তেই ইনিংসে পঞ্চম উইকেটটি দখল করেন অলি রবিনসন। তাঁর অসাধারণ স্পেল ভারতের হার নিশ্চিত করে দেয়। প্রথম ঘণ্টাতেই পূজারা, বিরাট ও রাহানের উইকেট হারিয়েছিল ভারত। জলপানের বিরতির ঠিক পরেই ফেরেন পন্থ। এই ব্যাটিং ধসেই নিশ্চিত হয়ে যায় টেস্টের ফল।

ব্যর্থ রাহানে-পন্থ
মেলবোর্ন টেস্টে গত ডিসেম্বরে ১১২ রান করেছিলেন অজিঙ্ক রাহানে। তারপর ১৮টি ইনিংসে তাঁর ব্যাটেও শতরান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে ১ ও ০ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৬৭। তারপর থেকে রাহানের রান যথাক্রমে ৭, ২৭, ৪৯, ১৫, ৫, ১, ৬১, ১৮ ও ১০। চতুর্থ টেস্টে ভারতের সহ অধিনায়কের জায়গায় হনুমা বিহারী বা সূর্যকুমার যাদব আসলে অবাক হওয়ার কিছু নেই। প্রশ্ন উঠছে ঋষভ পন্থের ব্যাটিং নিয়েও। আমেদাবাদ টেস্টে পন্থ ১০১ করেছিলেন। তারপর থেকে তাঁর রান যথাক্রমে ৪, ৪১, ২৫, ৩৭, ২২, ২ ও ১। পন্থের থেকে ঋদ্ধিমান সাহা অনেক ভালো কিপার। ফলে চতুর্থ টেস্টে কেন ঋদ্ধিমান সাহাকে সুযোগ দেওয়া হবে না সে প্রশ্নও উঠতে শুরু করেছে।

ভারতের লজ্জার হার
ভারতের দ্বিতীয় ইনিংসের ১০০তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজা ৩০ রান করে আউট হন। পরের টেস্টে তাঁর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনের আসা নিশ্চিত। এই ওভারেই ক্রেগ ওভার্টন মহম্মদ সিরাজকে ০ রানে আউট করেন। ভারত লিডস টেস্টে হারল ইনিংস ও ৭৬ রানে। রবিনসন ৬৫ রানে ৫ উইকেট নেন। ওভার্টনের ঝুলিতে ৪৭ রানের বিনিময়ে ৩ উইকেট।
The winning moment!! 🙌https://t.co/UakxjzUrcE
— England Cricket (@englandcricket) August 28, 2021
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/zHsifDHw7q
What a morning!!
— England Cricket (@englandcricket) August 28, 2021
Scorecard/Clips: https://t.co/UakxjzUrcE@IGcom | 🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/a1Je3DMcu5












Click it and Unblock the Notifications