১২ বছর পর এমন অঘটন! আফসোসে মুখ ঢাকলেন কোহলি

১২ বছর পর এমন অঘটন! আফসোসে মুখ ঢাকলেন কোহলি

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে শুরুটা ভালো করলেও শেষটা একাবারই মনে রাখতে চাইবে না ভারত। বিদেশের মাটিতে প্রথমবার দিন রাতের পিঙ্ক টেস্ট খেলতে নেমে ৯৬ বছর পুরনো লজ্জার রেকর্ড ফিরিয়েছে কোহলিরা। টস জিতে প্রথম ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২৪৪ রান হাঁকিয়ে আগুনে বোলিংয়ে পেইনদের ১৯১ রানে অলআউট করে হাসি মুখে মাঠ ছেড়েছিল কোহলিরা।

৯৬ বছর পুরনো লজ্জার রেকর্ড ফেরালো বিরাট ব্রিগেড

৯৬ বছর পুরনো লজ্জার রেকর্ড ফেরালো বিরাট ব্রিগেড

সেখান থেকেই তৃতীয় দিন ব্যাটিং বিপর্যয়। যে ধাক্কা একেবারে ৯৬ বছরের লজ্জার রেকর্ড ফিরিয়েছে। টেস্টের ইতিহাস বলছে ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকা দল ইংল্যান্ডের বিরুদ্ধে বামিংহ্যামে দ্বিতীয় ইনিংসে ৩০ রানে অলআউট হয়। সেবার দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। যারপর ৯৬ বছর পর, ২০২০ সালে অজিদের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় ইনিংস ভারতীয় ক্রিকেট দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারল না।

ভারতীয় ক্রিকেটের কালো দিন দ্রুত ভুলতে চাইবে দল

ভারতীয় ক্রিকেটের কালো দিন দ্রুত ভুলতে চাইবে দল

এমন হারে স্বভাবতই বিদেশের মাটিতে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলাটা একাবারেই সুখকর হল না ভারতের। ব্যাটিংয়ের এমন একটা দিন তাড়াতাড়ি ভুলে দ্বিতীয় টেস্টে শক্তি নিয়ে ফিরতে চাইবে ভারত।

বছরভর সেঞ্চুরিহীন বিরাট

বছরভর সেঞ্চুরিহীন বিরাট

অন্যদিকে ১২ বছরে এই প্রথম কোহলির ক্রিকেট কেরিয়ারের এমন ঘটনা ঘটল। প্রথম ইনিংসে ৭৪ রানে রান আউটের পর এদিন ৪ রানে কামিন্সের শিকার হয়ে বিরাট সাজঘরে ফেরেন।

১২ বছর পর কোহলির কেরিয়ারে এমন অঘটন

১২ বছর পর কোহলির কেরিয়ারে এমন অঘটন

ফলে, এবছর তিন ফর্ম্যাট মিলিয়ে একটিতে সেঞ্চুরি পেলেন না বিরাট। ক্রিকেটে ১২ বছর পর এমন ঘটনা ঘটল। আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক বছর অর্থাৎ ২০০৮ সালে বিরাট সেঞ্চুরিহীন থেকে বর্ষ শেষ করেছিলেন। এরপর ২০০৯ সাল থেকে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। সেই ২০০৯ থেকে ২০১৯, এক বছরও সেঞ্চুরিতে ভাঁটা পরেনি। ১২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালে সেঞ্চুরি হাঁকাতে না পেরে বর্ষ শেষ করলেন কোহলি। উল্লেখ্য পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম টেস্ট খেলেই বিরাটের দেশে ফেরার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+