করোনা ভাইরাসের গ্রাসে বিশ্ব, কী বার্তা দিলেন বিরাট কোহলি
,বিশ্বজুড়ে করোনা থাবা।মৃতের সংখ্যা লাফে লাফে বাড়ছে। এই পরিস্থিতে ভারতে করোনায় বলি ২করোনা ভাইরাসের সঙ্গে লড়ুন, বার্তা দিলেন বিরাট কোহলি
বিশ্বজুড়ে করোনা থাবা।মৃতের সংখ্যা লাফে লাফে বাড়ছে। এই পরিস্থিতে ভারতে করোনায় বলি ২। কর্ণাটকের পর শুক্রবার দিল্লিতে করোনা ভাইরাসে এক জন মারা গিয়েছেন।কঠিন পরিস্থিতিতে দেশজুড়ে জারি সতর্কতা। ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন ক্রীড়াপ্রতিযোগিতাগুলিও আপাতত স্থগিত করা হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওডিআই বাতিল হওয়ার পর বিরাট কোহলি-লোকেশ রাহুলরাও নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে এবার দেশবাসীর জন্য বিশেষ বার্তা দিলেন ভারত অধিনায়ক বিরাট কিং কোহলি।

করোনা নিয়ে বার্তা দিলেন বিরাট
শুক্রবার ইন্দো প্রোটিয়া সিরিজ বাতিল হওয়ার পর বিরাট-রাহুলদের এয়ারপোর্টে মাস্ক ব্যবহার করে বিমানবন্দর ছাড়তে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পরার পর আরও বেশি মানুষ সতর্ক হতে শুরু করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন বিরাট।

সোশ্যাল মিডিয়া পোস্টে যা লিখলেন কোহলি
টুইটারে বিরাট লিখেছেন, 'আসুন সবাই মিলে করোনার মোকাবিলা করি।' এখানেই না থেমে বিরাট আরও বলেন, 'এই সময় সতর্ক থাকা খুবই জরুরি। সবাই নিজের ও তার চারপাশে লোকের খেয়াল রাখুন।'

করোনা বলি কত
উল্লখ্য বিশ্বে এই মুহুর্ত ১ লক্ষেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা হু এখন করোনাকে মহামারী ঘোষণা করেছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের জন্য মুখে মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কর্ণাটকে ইতিমধ্যেই শপিং মল, সিনেমা হল থেকে শুরু করে সবধরনের জমায়েত নিষেধ করা হয়েছে।

কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে
করোনার প্রভাবে ক্রীড়াদুনিয়ায় এই মুহূর্তে ভারত-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওডিআই সিরিজ স্থগিত হয়েছে। আইপিএল ১৫ এপ্রিলের পর শুরু হবে। আপাতত এই টুর্নামেন্টে স্থগিত। অন্যদিকে ফুটবল দুনিয়ায় ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications