বিশ্ব সুন্দরী-র প্রশ্ন, দৃষ্টিনন্দনকারী গ্লান্স বিরাট কোহলি-র, দেখুন ভিডিও
এক বিশেষ অনুষ্ঠানে সম্বর্ধিত হলেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি, এবং মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর।
এক বিশেষ সম্বর্ধনার আসর বসেছিল,সম্বর্ধিত হন বিরাট কোহলি এবং মানুষী চিল্লর। একজন ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অরুণ জেটলি। তারকার এই হাটে আলাপচারিতায় উঠে এল নানা কিছু।

বিরাট এর আগে বহু তাবড় বোলারের সম্মুখীন হয়েছেন। সম্মুখীন হয়েছেন বহু তাবড় সাংবাদিকেরও। সবকিছুতেই বিরাট নিজের ক্লাসের ছাপ রেখেছেন। তবে এদিন বিশ্বসুন্দরীর প্রশ্নের উত্তরে বিরাট যেভাবে সাবলীল উত্তর দিলেন তাতে সত্যিই ফের একবার মুগ্ধ বিরাট ফ্যানরা।
এদিন সদ্য বিশ্বসুন্দরী হওয়া মানুষী তাঁকে প্রশ্ন করেছিলেন, 'আপনি এই মুহূর্তে পৃথিবীর সেরা ক্রিকেটারদের একজন, প্রচুর মানুষ আপনার থেকে আদর্শ খোঁজে, তাঁদের আপনি কী বলবেন। '

এই প্রশ্নের উত্তরে বিরাটের এককথায় টিপস নিজের মতো হও। মাঠের আগ্রাসী বিরাট, অনুষ্কার প্রেমিক বিরাটকে তো আমরা সবাই চিনি, তবে এদিন বিরাট যেভাবে উত্তর দেন তাতে প্রমাণিত হল একজন মানুষ হিসেবে কতটা পরিণত তিনি।


বিরাট বলেন,
'যেটা করতে চাও, সেটা করো, মাঠে নিজেকে প্রকাশ কর। কিন্তু সেটা যেন হৃদয় থেকে হয়। নইলে মানুষ মনে করবে তুমি দেখাচ্ছো, তখন মানুষ তোমার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারবে না। আমি কখনও অন্যের মতো হতে চেষ্টা করেনি। আমি সবসময় আমার মতো, অনেক সময় অনেক কিছুতে অসুবিধা হয়েছে, কিন্তু যখন আমি নিজে মনে করেছি আমি বদলাবো আমি তখনই নিজেকে বদলেছি। নিজের মূল চরিত্রটাকে যদি বদলাতে চেষ্টা করি তাহলে কখনই সফল হতে পারবো না। কাউকে অনুপ্রাণিতও করতে পারবে না। তবে আমরা যা মনে করি তার বাইরেও কিছু আছে। কারণ অন্যপক্ষেরও প্ল্যান থাকে। তারা তাদের প্ল্যানমাফিক সাফল্য পাওয়ার চেষ্টা করে। পরিশ্রম করো ও নিজের কাছে সৎ থাকো এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি। '
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications