বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নাও খেলতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ওই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। পরিবর্তে রোহিত শর্মার হাতে দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে

২৩ অক্টোবর নতুন বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব হাতে নেবেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর একদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর মুম্বইতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে।

বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, গত এক বছরে ৫৬টি সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে টানা ৪৮টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলার পর ভারত অধিনায়ক কিছুটা ক্লান্তি অনুভব করছেন বলেই জানা গিয়েছে। তাই তাঁকে অন্তত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। তবে প্রতিবেশী দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলিকে ফের স্বমহিমায় ২২ গজে ব্যাট হাতে দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

৩, ৭ ও ১১ নভেম্বর যথাক্রমে দিল্লির ফিরোজ শাহ কোটলা (অরুণ জেটলি স্টেডিয়াম), সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম ও নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+