T20 World Cup: প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপে নামবেন বিরাট! কবে মার্কিন মুলুকে যাবেন কোহলি?
টি২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতীয় দলের প্রথম ব্যাচের সদস্যরা শনিবার রাতেই মার্কিন মুলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছে।খবর ছিল ভারতীয় দলের তারকাদের মধ্যে বিরাট কোহলিও থাকবেন। তবে বিসিসিআইয়ের শেয়ার করা ছবিতে রোহিতকে দেখা গেলেও বিরাটের দেখা মিলল না। কেন দলের সঙ্গে গেলেন না কোহলি? রবিবার সকালে পাওয়া গেল বিরাট আপডেট।
জানা গিয়েছিল, কোহলির কিছু প্রয়োজনীয় কাগজপত্রে সই সাবুত বাকি রয়েছে, সেই কারণেই তিনি রোহিতদের সঙ্গে শনিবার বিমান ধরেননি। তবে ৩০ মে তিনি রওনা দেবেন। তবে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে আইপিএলের পর বিরতি নিয়েছেন বিরাট, তার জন্যই তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন।

ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য বিরাট কোহলি, আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে দলের একমাত্র প্রস্তুতি ম্যাচটি নাও খেলতে পারেন কারণ তিনি আইপিএলের পরে খেলা থেকে একটি ছোট বিরতি নিয়েছেন।
রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনও নির্ধারিত সময়ের পরে যাবেন, এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও লন্ডন থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ভারতীয় দলের খেলোয়াড়দের প্রথম ব্যাচ শনিবার রওনা হয়েছে, যখন দ্বিতীয়টি সোমবার উড়ে যাবে।
ভারতীয় বোর্ডের এক সূত্র সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "কোহলি আমাদের আগেই জানিয়েছিলেন যে তিনি দেরিতে দলে যোগ দেবেন এবং সেই কারণেই বিসিসিআই তাঁর ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। তিনি ৩০ শে মে ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়ে যাবেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআই তাঁর অনুরোধে রাজি হয়েছে।"ফলে ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে আছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবারের আইপিএল-এ প্রত্যাবর্তন ঘটিয়েছেন ঋষভ। ফিটনেসের প্রমাণ দিয়ে তিনি এবার জাতীয় দলেও ফিরলেন।
হার্দিক না গেলেও, মুম্বই ইন্ডিয়ানসের ক্রিকেটারদের মধ্যে রোহিত, বুমরা, সূর্যকুমার এদিন দলের বাকিদের সঙ্গে উড়ান ধরলেও, হার্দিক পান্ডিয়াকে দেখা গেল না। তিনি এখন লন্ডনে আছেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই নিউ ইয়র্কে গিয়ে দলে যোগ দিতে পারেন টি-২০ বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হার্দিক। এছাড়াও কোচিং স্টাফের সদস্যদের মধ্যে রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোরকেও দেখা গিয়েছে।
ভারত বিশ্বকাপের আগে একটি মাত্র অনুশীলন ম্যাচ খেলবে ১ জুন। সেটা বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর অনুসারে, নিউ ইয়র্কের এইসেনহওয়ার পার্কে খেলবে। এই একই স্টেডিয়ামে ৯ জুন ভারত পাকিস্তান ম্যাচ হবে।
ভারত, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমস্ত গ্রুপ ম্যাচ খেলবে, নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। ৯ জুন মেগা ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।১২ জুন আমেরিকার বিরুদ্ধে ও ১৫ জুন কানাডার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications