জটিল সমস্যায় বিরাট, কাউন্টি ক্রিকেটে নাও দেখা যেতে পারে ভারত অধিনায়ককে

কথা ছিল আইপিএল শেষ হলেই সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে উড়ে যাবেন তিনি। কিন্তু কাউন্টিতে হয়তো খেলা হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। স্লিপ ডিস্কের কারণে কাউন্টি খেলতে হয়তো পারবেন না বিরাট।

কথা ছিল আইপিএল শেষ হলেই সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে উড়ে যাবেন তিনি। কিন্তু কাউন্টিতে হয়তো খেলা হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। স্লিপ ডিস্কের কারণে কাউন্টি খেলতে হয়তো পারবেন না বিরাট।

জটিল সমস্যায় বিরাট, কাউন্টি ক্রিকেটে নাও দেখা যেতে পারে ভারত অধিনায়ককে

বুধবার বিকেলে হিন্দুজা হাসপাতালে দেশের অন্যতম সেরা এক অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়মিত হেল্থ চেকআপের জন্য যান বিরাট। সেখানেই ধরা পড়ে তাঁর এই সমস্যা। বিরাটের অসুস্থতার গুরুত্ব বুঝে তাঁকে বিশ্রামের পরামর্শ দেন সেই ডাক্তার। এমনকী তাঁকে কাউন্টি ক্রিকেট থেকে সরে আসতেও বলেন তিনি। তিনি বলেন, 'যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ থেকে বেশ কয়েক দিনের জন্য ছুটি নিয়ে শরীরকে বিশ্রাম দিন। কাউন্টি খেলারও প্রয়োজন নেই।'

পাশাপশি সেই ডাক্তার এবং তাঁর টিম বিরাটকে এ-ও জানিয়েছে যে এখনই তাঁর অস্ত্রপোচারের কোনও প্রয়োজন নেই। তবে, তিনি যদি পর্যাপ্ত বিশ্রাম না নেন, তাহলে ইংল্যান্ড সফরে বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন জাতীয় দলের হয়ে।

বেশ কিছু দিন আগে কোহলি নিজেই বলেছিলেন, তাঁর শরীরী কিছু কিছু জায়গায় মেদ বাড়ছে। যাতে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট দীর্ঘ দিন খেলতে কোনও অসুবিধা না হয়, তার জন্য শরীরীরের প্রতি তিনি যে আরও দায়িত্ববান হবে তা জানিয়েছিলেন।

I have accepted the #FitnessChallenge by @ra_THORe sir. Now I would like to challenge my wife @AnushkaSharma , our PM @narendramodi ji and @msdhoni Bhai for the same. 😀 #HumFitTohIndiaFit #ComeOutAndPlay pic.twitter.com/e9BAToE6bg
— Virat Kohli (@imVkohli) May 23, 2018

গত এক বছরে ভারতের হয়ে ন'টি টেস্টই খেলেছিলেন কোহলি। এবং এর পাশাপাশি ২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে খেলেছেন ২৯টি ম্যাচে এবং ১৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে মধ্যে খেলেছেন ৯টি ম্যাচ।

তবে, এখনও এটা পরিস্কার হয়নি যে কোহলির এই চোট নতুন নাকি পুরনো। তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোমড় এবং পিঠের ব্যথা নিয়ে শেষ টি২০ ম্যাচে মাঠের বাইরে বসে ছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+