বিরাট কোহলিকে নিয়ে ঘোর চিন্তায় ভারতীয় বোর্ড, তবে কি বিশ্রামে যাবেন বিরাট

বিরাট কোহলিকে নিয়ে ঘোর ভাবনায় ভারতীয় বোর্ড। 

আইসিসি -র ২০১৭-র ক্রিকেটার অফ দ্য ইয়ার তিনি। তিনি বিরাট কোহলি। বিরাট কোহলি যা ফর্মে রয়েছেন তাতে তাঁকে রান মেশিন বলাই যায়। যেকোন ফর্মাটই হোক তাঁর ক্লাস একইরকম ধারাবাহিক। এই মরশুমে লম্বা ক্রিকেট ক্যালেন্ডার জানা হয়ে গেছে। ভারতের এই রান মেশিনকে যাতে চোট না ছুঁতে পারে তাই বিশেষ ভাবনায় বোর্ড।

বিরাট কোহলিকে নিয়ে ঘোর চিন্তায় ভারতীয় বোর্ড, তবে কি বিশ্রামে যাবেন বিরাট

বিরাটের ক্রিকেটটা যাতে দলের পক্ষে বেশি উপযোগি ভাবে ব্যবহার করা যায় তাই বড় কোনও সিদ্ধান্ত নিতেও পারে ভারতীয় বোর্ড। এই সপ্তাহের শেষেই নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএস কে প্রসাদের নেতৃত্বে বৈঠকে বসেছেন নির্বাচকরা। যেখানে কোহলির কাজের ভার খানিকটা কমিয়ে দেওয়ার ভাবনা হতে পারে। যার ফলে হয়ত আগামী ৬ মার্চ থেকে ১৮ মার্চের শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।

তবে বোর্ডের ভাবনা হলেও বিষয়টা নির্ভর করবে পুরোটাই বিরাটের সিদ্ধান্তের ওপর। সূত্রের খবর , 'বিরাট যদি বিশ্রাম চায় তাহলে ও পাবে। বিরাট বলবে ও খেলতে চায় না খেলতে চায় না। তবে হয়ত ও খেলেও নিতে পারে যেহেতু এই মরশুমের এটাই শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আইপিএলের আগে ও ১৫ দিনের বিশ্রাম পাবে। '

বিরাট কোহলিকে নিয়ে ঘোর চিন্তায় ভারতীয় বোর্ড, তবে কি বিশ্রামে যাবেন বিরাট

যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি নির্বাচন কমিটির প্রধান এমএস কে প্রসাদ। ২০১৭ সালে সংবাদ মাধ্যম যখন তাঁকে বিশ্রাম নিয়ে প্রশ্ন করেছিল তখন প্রচন্ড রেগে গিয়ে বলেছিলেন তিনিও মানুষ , তাঁর শরীরেও পরিশ্রম হয়। কিন্তু বিশ্রাম যখন প্রয়োজন তখনই নেবেন তার আগে নয়। তিনি আরো বলেছিলেন তিনি রোবট নন, মানুষ তাঁর চামড়া কাটলেও রক্ত বেরোবে।

তবে শুধু বিরাট নয়, বিশ্রামের কথা উঠতে পারে ভারতীয় পেস বোলিং ব্রিগেডকে নিয়েও। কারণ নতুন মরশুমে ভারত ৬৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে যার মধ্যে ৩০ টি একদিনের ম্যাচ। তাই জসপ্রীত বুমরাহ , ভুবনেশ্বর কুমারদের বিশ্রাম দেওয়া একটা বড় ইস্যু হতে পারে। সেক্ষেত্রে শার্দুল ঠাকুর, জয়দেব উনদকটদের কাঁধে দেওয়া হতে পারে বড় দায়িত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+