এখন স্ত্রী তাই যখন ইচ্ছা চুম্বনে কে আর বাধা দেবে। বিরাট কোহলির কথা হচ্ছে আর কী। জোহনসবার্গে দেড়-শতরান করার পরই করলেন চুম্বন।
গ্রাফিক্স:ইন্দ্রাণী সরকার
আরে চমকে উঠবেন না। অনুষ্কাকে আর মাঠের মধ্যে কোথায় পাবেন বিরাট কোহলি। তিনি চুম্বন করলেন বিয়ের আঙটিটাকে। আসলে ওটাই তো এখন সব। অনুষ্কার সঙ্গে ডিসেম্বরের ১১ তারিখ গাঁটছড়া বেঁধেছেন কোহলি। সেখানেই নতুন সম্পর্কের এই আঙটি পেয়েছেন। আর তাঁকে বুকের কাছে রেখে দিয়েছেন সে কথা তো আর কারোর অজানা নয়। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদের মাটিতে নিজের ২১ তম শতরান সেরে নিলেন বিরাট কোহলি।
আর দেড়শতরানের সেলিব্রেশন জামার ভিতর থেকে আংটি বার করে চুম্বন করলেন বিরাট। আসলে অনুষ্কা ফিরে এসেছেন নিজের জগতে। শুরু করে দিয়েছেন শ্যুটিং। তাই প্রবাসে নিজের প্রিয়তমাকে এভাবেই শতরান উৎসর্গ করলেন বিরাট কোহলি-র।
বলিউড ও ক্রিকেটের পাওয়ার কাপল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। অনেকদিন ধরেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে। এর আগেও ভারতীয় দলের জার্সি গায়ে শতরান করে গ্যালারিতে থাকা তদানীন্তন প্রেমিকাকে ফ্লাইং চুম্বন উপহার দিয়েছিলেন বিরাট কোহলি।
একমাসের বিয়ে সংক্রান্ত ছুটির পর অনুষ্কা শর্মা এই মুহূর্তে আনন্দ লাল রাইয়ের ছবি 'জিরো'-র শ্যুটিংয়ে ব্যস্ত। তাই নিজের কাজে ব্যস্ত স্ত্রী-র জন্য এই স্পেশাল অভিব্যক্তি করলেন বিরাট কোহলি। যা সকলকে ফের একবার মুগ্ধ করে দিল। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে মর্নি মর্কেলের বলে এই মাইলস্টোন পার করে যান বিরাট কোহলি।
এদিকে 'জিরো'-র পরের প্রজেক্ট অনুষ্কার বরুণ ধাওয়ানের বিপরীতে, নাম সুই ধাগা, এছা়ড়াও আছে বহুচর্চিত ছবি 'পরী'।