রেগে আগুন , তেলে বেগুন, দক্ষিণ আফ্রিকায় নয়া অবতারে বিরাট, দেখুন ভিডিও

ভারতীয় উপমহাদেশে অধিনায়কত্ব কাঁটার মুকুট , এটা প্রচলিত প্রবাদ, এবার সেটা টের পেলেন বিরাট কোহলি। 

অঙ্ক -পরিসমংখ্যান না জেনে এবার থেকে বিরাট কোহলির সাংবাদিক সম্মেলনে যাবেন না। যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাগী বিরাট পাল্টা প্রশ্ন করছেন, আর তারই পাশাপাশি জিজ্ঞাসা ২১ আর ২ যোগ করলে কী হয় তা স্তম্ভিত সংবাদমহল।

আসলে ভারতীয় উপমহাদেশে কাঁটার মুকুট ক্রিকেট অধিনায়কত্ব -এটা দীর্ঘ দিনের প্রচলিত প্রবাদ। বিরাট কোহলি মহেন্দ্রা সিং ধদোনির হাত থেকে ব্যাটন নেওয়ার পর তা খুব একটা মালুম পাননি। কারণ মূলত উপমহাদেশেই খেলেছেন ২৮ টি টেস্ট ম্যাচ। ফলে তার মধ্য ২১টি তে জয় পেতে কোনও অসুবিধা হয়নি ভারতীয় বাঘদের। কারণ উপমহাদেশে ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্স থাকলেও পরিস্থিতি বদলালেও দলের পারফরম্যান্সও আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়।

রেগে আগুন , তেলে বেগুন, দক্ষিণ আফ্রিকায় নয়া অবতারে বিরাট

এদিকে দক্ষিণ আফ্রিকায় কেপটাউনে -র থেকে সেঞ্চুরিয়ন টেস্টে দলে বেশ কয়েকটি বড় রদবদল করেন অধিনায়ক বিরাট কোহলি। সেগুলির কোনটাই খুব একটা কার্যকরী হয় নি। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা প্রশ্ন তুলেছিলেন ঠিক এই দলবদলরে কারণেই ভারতের বিশ্রী হার কিনা।

এতেই যেন কাটা ঘায়ে নুনের ছিটের মত জ্বলে ওঠেন বিরাট। সাংবাদিককে একদম নিজের আমলে দলের পারফরম্যান্সের পরিসংখ্যান জিজ্ঞাসা করেন। তাঁকে মনে করিয়ে দেন তাঁর আমলে ২১ টি টেস্টে জিতেছে ভারত। আর হেরেছে মাত্র ২টিতে। পাশাপাশি বলেন তিনি সাংবাদিকদের সঙ্গে লড়াই করতে আসেননি। আসলে একে দলের হতশ্রী পারফরম্যান্স, তার জেরে সিরিজ খোয়ানো, আর তারপর বিশ্লেষণমূলক প্রশ্ন , সব মিলিয়ে বিষয়টা বেজায় বদহজম হয়ে গেছে অধিনায়ক কোহলির। আর তাই তিনি দুম করে মেজাজ হারিয়ে বসেন।

<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x6d98a1" allowfullscreen allow="autoplay"></iframe>

শুধু এটুকুতেই থামেননি তিনি, ঘুরিয়ে প্রশ্ন করেন ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা কটা টেস্ট এখনও অবধি জিতেছে। আসলে ব্যাট হাতে বাইশ গজে লড়াই করা বিরাট, অন্যক্ষেত্রেও লড়াইয়ের অভ্যাসটা ছাড়তে পারেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+