ক্যারিবিয়ান সফরে রওনা দিল কোহলি-কুম্বলে জুটি, প্রথম টেস্ট ২১ জুলাই

মুম্বই, ৬ জুলাই : বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়া রওনা দিল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। নতুন দায়িত্ব পাওয়া অনিল কুম্বলের কাছে কোচ হিসাবে এটাই প্রথম সিরিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মোট ৪টি টেস্ট খেলবে ভারতীয় দল।

ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে মোট ১৭ জন সদস্য রয়েছেন। গত ২৩ জুন অনিল কুম্বলের কোচ হিসাবে নিয়োগের পরে বেঙ্গালুরুতে কয়েকদিনের ট্রেনিং ক্যাম্প করেছে ভারতীয় দল। ফলে সকলেই খুব আত্মবিশ্বাসী থেকে সফর শুরু করছেন।

ক্যারিবিয়ান সফরে গেল ভারতীয় দল, প্রথম টেস্ট ২১ জুলাই

ভারতীয় দল যাওয়ার ভিডিও বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটাররা একসঙ্গে হোটেল ছেড়ে নিজেদের ব্যাগ সঙ্গে নিয়ে বেরোচ্ছেন। প্রথমে বাসে চেপে বিমানবন্দর, সেখান থেকে সোজা উড়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজে।

অনিল কুম্বলে ও বিরাট কোহলির জুটি কেমন ফল করে এখন সেটাই দেখার। কুম্বলেকে কোচ করা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তার নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট দৃঢ়তা দেখিয়েছে বিসিসিআই। সবরকমভাবে কুম্বলের পাশে দাঁড়ানো হয়েছে। এখন দেখার কোচ হিসাবে প্রথম বড় দায়িত্ব কেমন পালন করেন ভারতের এই বিখ্যাত লেগস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেই আগামী ৯ জুলাই বোর্ড একাদশের বিরুদ্ধে দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এছাড়াও ২১ জুলাই প্রথম টেস্ট শুরু আগে আরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলবেন বিরাটরা।

প্রসঙ্গত, ২০১১ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারতীয় দল। ৩ টেস্টের সিরিজ সেবার ১-০ তে জিতে ফেরেন বিরাটরা। এবার বিরাটের নেতৃত্বে কেমন ফলে করে ভারত এখন সেটাই দেখার।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), মুরলী বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, স্টুয়ার্ট বিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+