আইপিএলে বিরাটের আরসিবি-তে দ্য হান্ড্রেড চ্যাম্পিয়ন সাদার্ন ব্রেভের পেসার গার্টন

লিডস টেস্টে বিরাট কোহলির ব্যর্থতার দিনে তাঁর আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে আরও একটি বড় ঘোষণা করা হল। চলতি আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য আরসিবি দলে নিল দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন দল সাদার্ন ব্রেভের বাঁহাতি পেসার জর্জ গার্টনকে। এর আগে, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা, দুষ্মন্ত চামিরা ও সিঙ্গাপুরের টিম ডেভিডকে দলে নিয়েছে আরসিবি।

আরসিবি-তে গার্টন

টিম ডেভিড ও জর্জ গার্টন দুজনেই দ্য হান্ড্রেডে খেলেছেন সাদার্ন ব্রেভের হয়ে। ফাইনালে ১টি উইকেট-সহ গোটা টুর্নামেন্টে ১০টি উইকেট নিয়েছেন সাসেক্সের এই বছর ২৪-এর পেসার। প্রথম শ্রেণির ক্রিকেট, ৫০ ওভারের ক্রিকেট ও টি ২০-তে তাঁর অভিষেক হয় ২০১৬ সালে। ৫ বছরের মধ্যে তিনি আইপিএলের দল পেয়ে গেলেন। তাও আবার ভারত অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আরসিবি এখনও অবধি একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে বিরাট কোহলি যে আইপিএল চ্যাম্পিয়ন হয়েই দেশকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছেন তা শক্তিশালী দল গঠনের মধ্যে দিয়েই পরিষ্কার।

রিয়াল জেম

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরই জোরে বোলার গার্টন নির্বাচকদের নজর কেড়েছিলেন। সাসেক্সের হয়ে চারটি ম্যাচ খেলার পরই অভিষেকের চার মাসের মধ্যে তিনি সুযোগ পেয়ে যান ইংল্যান্ড লায়ন্স দলে। শ্রীলঙ্কা ও পাকিস্তান এ দলের হয়ে খেলেছেন। গার্টন অদূর ভবিষ্যতে ইংল্যান্ড টেস্ট দলে নির্ভরযোগ্য বাঁহাতি পেসারের অভাব দূর করতে পারবেন বলেও অনেকেই আশাবাদী। গার্টন ২০১৫ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন। তার কেরিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল, সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের প্রথম বলেই তিনি উইকেট পেয়েছিলেন হোভে লিডস/ব্র্যাডফোর্ড এমসিসিইউয়ের বিরুদ্ধে। সাসেক্সের বোলিং কোচ তাঁকে দেখে বলেছিলেন- রিয়াল জেম।

বোলিং অলরাউন্ডার

২০১৭-১৮-র অ্যাশেজে ইংল্যান্ড দলে তিনি কভার হিসেবে ডাক পেয়েছিলেন লায়ন্স এবং ইংল্যান্ডের নেটে দারুণ বোলিং করে নজর কাড়ায়। তখনও অবধি তিনি মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালে বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট ধরতে স্যুটকেস নিয়ে দৌড়াতে গিয়ে সাইট স্ট্রেইনের কারণে তাঁকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়। পরে ছন্দ ফিরে পেতেও বেশ কিছুটা সময় লাগে। বোলার থেকে অলরাউন্ডার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০১৯ সালে ৯ নম্বরে নেমে তিনি অর্ধশতরানও পেয়েছেন।

চমকপ্রদ কেরিয়ার

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে গার্টনের উইকেট সংখ্যা ৫৩। ওয়ান ডে-তে ২৪ ম্যাচে তিনি ২৯টি উইকেট পেয়েছেন। ৩৮টি টি ২০ ম্যাচে গার্টনের ঝুলিতে রয়েছে ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ বার চার উইকেট ও একবার ইনিসে পাঁচ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট। ওয়ান ডে-তে সেরা বোলিং ফিগার ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট। টি ২০-তে তিনবার চার উইকেট নিয়েছেন, সেরা বোলিং ফিগার ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি চারটি অর্ধশতরানও করেছেন, সেরা স্কোর ৯৭। ওয়ান ডে-তে ৩৮ ও টি ২০ ম্যাচে ৪৬ হল গার্টনের সর্বাধিক স্কোর।

১০০ বলের টুর্নামেন্টে ম্যাজিক

দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন দলের সদস্য গার্টন এলিমিনেটরে ট্রেন্ট রকেটসের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পান। বোলিং ওপেন করে ২০ বলে ১৮ রানের বিনিময়ে দখল করেন ৩ উইকেট। এই ম্যাচে ১০টি ডট বল করেন গার্টন। লন্ডন স্পিরিট ও ওভাল ইনভিন্সিবলস ম্যাচে দুটি করে উইকেট দখল করেন। এই বোলিং অলরাউন্ডার বিরাটের দলকে কতটা ভরসা দিতে পারবেন সেটা অবশ্য স্পষ্ট হবে কিছুদিনের মধ্যেই।

(ছবি- জর্জ গার্টনের ইনস্টাগ্রাম)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+