বিরাট কোহলি সকালেই শহর ছাড়লেন! ভারতের জৈব সুরক্ষা বলয় ত্যাগের কারণ নিয়ে ধোঁয়াশা

বিরাট কোহলি কলকাতা ছাড়লেন। ইডেনে প্রথম দুটি টি ২০ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে রোহিত শর্মার ভারত। কাল ইডেনে জিতলেই একদিনের সিরিজের পর টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে মেন ইন ব্লু। গতকালের ম্যাচে বিরাট ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের শততম টি ২০ আন্তর্জাতিক জয়ে ভূমিকা রাখেন। তারপরই আজ বেরিয়ে গেলেন জৈব সুরক্ষা বলয় থেকে।

বিরাট কোহলি সকালেই শহর ছাড়লেন!

আজ সকালেই বিরাট কোহলি কলকাতা থেকে ৯টা ১০ মিনিটের বিমানে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ তিনি টিম হোটেল থেকে রওনা হন। বিমানবন্দরে পৌঁছে ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ কাটিয়ে বিমানে উঠে পড়েন। তবে ভারতীয় দলের বায়ো বাবলের থেকে আর কেউ এখনও অবধি বের হননি। বিসিসিআইয়ের তরফেও এখনও কিছু জানানো হয়নি। ভারত যেহেতু সিরিজ জিতে গিয়েছে, কালকের ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতেই পারে টিম ম্যানেজমেন্ট। বিরাটের জায়গায় খেলতে পারেন শ্রেয়স আইয়ার। তবে কেন বিরাট শহর ছাড়লেন তার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বিরাট কোহলি সকালেই শহর ছাড়লেন!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ শেষ হলেই ভারত যাবে লখনউ। সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক রয়েছে। বিরাট জৈব সুরক্ষা বলয় ত্যাগে আরও স্পষ্ট হয়ে গেল তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলবেন না। এমনকী এমন জল্পনাও রয়েছে, শততম টেস্ট বেঙ্গালুরুতেই খেলার জন্য বিরাট বিশ্রাম নিতে পারেন মোহালিতে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টেও। আর ৪ রান করলেই টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিকও হয়ে যেতেন বিরাট কোহলি। ইডেনে সেই নজিরটি অবশ্য হলো না। আপাতত এই মহাকীর্তির জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে বিরাটকে।

বিরাট কোহলি সকালেই শহর ছাড়লেন!

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেললে দেশের মাটিতেই শততম টি ২০ আন্তর্জাতিকটিও খেলতে পারতেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দেশের মাটিতে শততম টেস্ট ও শততম টি ২০ আন্তর্জাতিক খেলতে পারতেন বিরাট। তাঁর আচমকা সিদ্ধান্তে সেটাও হচ্ছে না। তবে বিরাট কোহলি গতকাল নিজের ৩০তম টি ২০ অর্ধশতরানটি পূর্ণ করেছেন। ইডেনে এটি বিরাটের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইডেনে ম্যাচের সেরা হয়েছিলেন। গতকাল বিরাট ৫২ রান করলেও ২৮ বলে ঝোড়ো অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+