Virat Kohli: জয় শাহকে নিয়ে বিরাট বার্তা, টেস্টে ক্রমতালিকায় উন্নতি কোহলি-যশস্বীদের
পঞ্চম ভারতীয় ক্রিকেট প্রশাসক হিসেবে আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ। ইতিমধ্যেই বিনা নির্বাচনেই জয় পেয়েছেন বিসিসিআই সচিব। আগামী ১লা ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসেবে কার্যভার গ্রহণ করবেন জয় শাহ। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে ঘোষণার পরেই জয় শাহকে ঘিরে চলছে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার।
বুধবার সদ্য আইসিসির সর্বোচ্চ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া বিসিসিআই সচিবকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সমাজ মাধ্যমে জয় শাহকে নিয়ে একটি আবেগপূর্ণ বার্তা লিখেছেন কিং কোহলি। বিরাট কোহলি লিখেছেন, 'জয় শাহ আপনাকে অনেক শুভেচ্ছা আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। আপানর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছ।'

Many congratulations @JayShah on being elected as the ICC chairman. Wishing you great success ahead.
— Virat Kohli (@imVkohli) August 28, 2024
জসপ্রীত বুমরাহ লিখেছেন, অনেক অভিনন্দন জয় শাহ ভাই। আপনার প্যাশন ক্রিকেটকে আরও উন্নত স্তরে নিয়ে যাবে, আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। ঈশান কিষাণ লিখেছেন, আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জন্য জয় শাহ আপনাকে অভিনন্দন! আপনার অবিশ্বাস্য দৃষ্টি এবং নেতৃত্বের দক্ষতা ক্রিকেটকে নতুন বৈশ্বিক উচ্চতায় নিয়ে যাবে। আপনাকে অনক শুভেচ্ছা।'
কোনও রকম নির্বাচনী লড়াই ছাড়াই আইসিসির শীর্ষপদে বসতে চলেছেন জয় শাহ। মঙ্গলবারই আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে জয় শাহই পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন কারণ বিসিসিআই সচিব ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি এই পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেননি।
বাংলাদেশ সিরিজ শুরুর আগে আইসিসির ক্রম তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করলেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসির সদ্য প্রকাশিত তালিকাতে টেস্ট ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন বিরাট কোহলি, যশস্বী জসওয়ালরা। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২ ধাপ উন্নতি করেছেন বিরাট কোহলি। আপাতত কিং কোহলির স্থান ৮ নম্বরে। এক ধাপ উন্নতি করেছেন যশস্বী জসওয়াল। তরুণ ভারতীয় ব্যাটার রয়েছেন ৭ নম্বরে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পরে পাক তারকা বাবর আজম ব্যক্তিগত টেস্ট ক্রমতালিকায় অনেকটাই পিছিয়ে গিয়েছেন। তিনি ৬ ধাপ পিছনে সরে অবস্থান করছেন ৯ নম্বরে।












Click it and Unblock the Notifications