নাগপুর টেস্টের আগে বিরাটের বিস্ফোরণ, তোপ দেগে যা বললেন ক্যাপ্টেন কোহলি

শুক্রবার থেকে শুরু হতে চলেছে নাগপুর টেস্ট। বিয়ের কারণে এই ম্যাচে নেই, ভুবনেশ্বর কুমার। এরইমধ্যে বিরাটের বিস্ফোরণ। 

নাগপুর টেস্টে বিরাট কোহলি-র দলের দুই বিশ্বস্ত সৈনিক নেই। বিয়ের কারণে নেই ভুবনেশ্বর কুমার। অন্যদিকে ব্যক্তিগত কারণে নেই শিখর ধাওয়ান। এদিকে এসব কিছুর মধ্যে বিরাটের বিস্ফোরণ।

নাগপুর টেস্টের আগে বিরাটের বিস্ফোরণ, তোপ দেগে যা বললেন ক্যাপ্টেন কোহলি

তাঁর সাফ বক্তব্য একের পর এক যেরকম ক্রীড়াসূচি রয়েছে, তাতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অনুশীলনের সুযোগ পাবেন না তারা। তিনি এও বলেছেন এরকম বড় সিরিজের জন্য যে বিশেষ প্রস্তুতি প্রয়োজন তা এই ক্রীড়াসূচিতে পাওয়া যাচ্ছে না।

বিরাট বলেছেন, 'আদর্শ অবস্থায় এক মাসের ফাঁকা সময় দরকার ছিল,একটা ক্যাম্পের ব্যবস্থা করে প্রস্তুতি সারা দরকার ছিল, কিন্তু কী আর করা যাবে, যেরকম পরিস্থিতি তাই মানিয়ে নিতে হবে। '

নাগপুর টেস্টের আগে বিরাটের বিস্ফোরণ, তোপ দেগে যা বললেন ক্যাপ্টেন কোহলি

শুধু এটুকুতেই থামেননি বিরাট ,ভবিষ্যতে যখন ক্রীড়াসূচি তৈরি হবে তখন অনেক ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন, 'আর পাঁচবারের মত এবারও সময় নিয়ে টানাটানি। যেটা ভবিষ্যতে দেখা উচিত বলে আমার মনে হয়।বাইরে যখন দল যায় তখন আমরা তাদের পারফরম্যান্স পর্যালোচনা করি। কিন্তু প্রস্তুতির জন্য তারা কতদিন সময় পেয়েছে তা দেখিনা। '

নাগপুর টেস্টের আগে বিরাটের বিস্ফোরণ, তোপ দেগে যা বললেন ক্যাপ্টেন কোহলি

পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরে দলের কম্পোজিশনের ইঙ্গিতও দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। বিপক্ষ দলে ক'জন ডানহাতি বা বাঁ হাতি ব্যাটসম্যান থাকবেন সেটা বুঝে নিয়ে দেল দলে বাঁ হাতি স্পিনার বা অফ স্পিনার বেছে নেওয়ার বিষয়টা ঠিক হয়। 'বিদেশে যখন টু্র্নামেন্ট হয় তখন আমি ১০০ % কথা দিতে পারছি না যে আমরা দুটি স্পিনারে খেলব, কারণ দলে একটা ভারসাম্যের প্রয়োজন হয়। যাদের ব্যাট করার ক্ষমতা আছে, এমন দু'জনের মধ্যে লড়াই জারি থাকবে। বিপক্ষের ব্যাটিং লাইন আপ দেখে নির্বাচন হবে। '

নাগপুর টেস্টের আগে বিরাটের বিস্ফোরণ, তোপ দেগে যা বললেন ক্যাপ্টেন কোহলি

এদিকে নাগপুর টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে অনেক কথা বললেও বিরাট জানিয়েছেন, শিখর ও ভুবি না থাকায় দলে তরুণরা সুযোগ পাবেন, তাই তাঁদের এটা সুযোগ। সেটা তরুণদের ভালো করে কাজে লাগানোর বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+