হারে ক্ষুব্ধ ভারত অধিনায়ক, প্রথম সিরিজ খুইয়ে বিরাটের অকপট স্বীকারোক্তি
চতুর্থ দিনেই তিন উইকেট হারিয়েছিল ভারতীয় দল, আর পঞ্চম দিনে তাই প্যাক আপ করে দিতে বিশেষ বেগ পেতে হল না দক্ষিণ আফ্রিকাকে।
এক টেস্ট বাকি থাকতেই সিরিজ খোয়াতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টেই সুযোগ থাকতেও কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। ভীষণভাবেই দুঃখিত বিরাট কোহলি।

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে দারুণ ১৫৩ রান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সেরে নিয়েছিলেন কেরিয়ারের ২১ তম টেস্ট শতরান। কিন্তু সেই সাফল্যও ফিকে লাগছে পরাজিত অধিনায়ক বিরাট কোহলির। তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানে হার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দৃষ্টিভঙ্গী পরিষ্কার করে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। ভারতীয় দলের বোলাররা দলকে ম্যাচে থাকার সুযোগ অনেকবার তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ক্লোজ ফিল্ডিংয়ের বেশ কিছু ব্যর্থতার খেসারত দিতে দলকে মনে করছেন অধিনায়ক বিরাট।
বিরাটের সাফ কথা, '১৫০-র কোনও মানেই নেই, যদি সিরিজ হেরে যাই, যদি আমরা জিততাম তাহলে ৩০ করলেও বেশি আনন্দ হত। খেলায় ব্যক্তিগত মাইলস্টোনের কোনও মূল্য় নেই। কারণ এখানে দল হিসেবে পারফর্ম করি। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সেটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। বিশেষত ফিল্ডিং। '
দলের দায়িত্ব নেওয়ার পর এই কোনও টেস্ট সিরিজ হারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে ব্যাটন নেওয়ার পর এই প্রথম ব্যর্থতার স্বাদ চাখলেন বিরাট। আর সেটাই মোটেই হজম করতে পারছেন না ভারত অধিনায়ক।
বিরাট স্বীকারোক্তি, 'উইকেট একেবারেই ফ্ল্যাট ভেবেছিলাম, যেটা খুবই বিস্ময়কর ছিল। আমি সকলকে বলেছিলাম টসের আগে উইকেটটা অন্যরকম দেখতে লেগেছিল।দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যেভাবে উইকেট হারিয়েছিল আমাদের সেখানেই এগিয়ে যাওয়া উচিত ছিল। আমরা পার্টনারশিপ গড়তে পারিনি, লিড নিতে পারিনি। বোলাররা পারফর্ম করেছেন কিন্তু ব্যাটসম্যানরা পারফরম্যান্স দিতে পারেননি। '
তবে এই সব কিছু মাঠেই ফেলে রেখে আসতে চান বিরাট। তিনি জানিয়েছেন মাঠের জিনিস মাঠেই শেষ করেন তিনি, মাঠে বাইরে টেনে আনেন না।












Click it and Unblock the Notifications