Republic Day 2024: প্রজাতন্ত্র দিবসেও রয়েছে বিরাট রেকর্ড, কোহলির কীর্তি ৭৫ বছরের ইতিহাসে কোনও ভারতীয়ের নেই
শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। একইসঙ্গে বর্তমানে, ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি। তবে এই সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচ খেলতে পারবেন না বিরাট কোহলি। না খেললেও, প্রাক্তন ভারত অধিনায়কের রেকর্ড অক্ষত থাকল।
চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর। এই দিনে এমন একটি রেকর্ড আছে কিং কোহলির যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। বিরাট কোহলি একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ২৬ জানুয়ারিতে সেঞ্চুরি করেন। আজ পর্যন্ত এই রেকর্ড ভারতের হয়ে কোনও ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি কোহলি ছাড়া। এমনকি ৭৫তম স্বাধীনতা দিবসেও যা অক্ষত থাকল। কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

সেই অ্যাডিলেড টেস্টে সচিন তেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সেহওয়াগদের মতো ব্যাটসম্যানরা খুব দ্রুত প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কিন্তু ২৬ জানুয়ারি সেঞ্চুরি করে ইতিহাস গড়েন বিরাট কোহলি। কিন্তু এর পর আর কোনো ভারতীয় ব্যাটসম্যানই এই কৃতিত্বের পুনরাবৃত্তি করতে পারেননি। অর্থাৎ ২৬ জানুয়ারি সেঞ্চুরি করতে পারেননি।এর আগেও এই দিনে কোনও ভারতীয় ব্যাটারের শতরান ছিল না।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নিনয়েছেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।
তবে এই সিরিজের শেষ তিন ম্যাচে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। সম্প্রতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। দুই দলের মধ্যকার এই সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।
দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতি অবধি রাহুলের রান ছিল ৫৫। এরপর দ্বিতীয় সেশনে রাহুল আর ৩১ রান করেন। তারপর ইংল্যান্ডের অভিষেককারী টম হার্টলির শিকার হন। ১২৩ বলে ৮৬ রান করে মাঠ ছাড়েন রাহুল। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও একটি রেকর্ড গড়েন।
এই টেস্টের আগে ভারতের মাটিতে ১ হাজার রান পূর্ণ করার জন্য লোকেশ রাহুলের প্রয়োজন ছিল ৭৭ রান। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৮৬ রান করে সেই রেকর্ড পূর্ণ করে ফেলেছেন।












Click it and Unblock the Notifications