Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: ফিটনেসে বিরাটের উত্তরসূরি কে হবেন? অন্দরের খবর ফাঁস কর‌লেন টিম ইন্ডিয়ার সদস্য

ভারতীয় ক্রিকেটে ফিটনেসে বিপ্লব ঘটিয়েছেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলে অধি‌নায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শুরু হয় চর্চা। ধোনির উত্তরসূরি কোহলি সেটাকেই শিল্পের পর্যায়ে নিয়ে যান। বর্তমানে কোহলি ফিটনেসের দিক থেকে শুধু ভারতীয় অ্যাথলিটদেরই নয়, টেক্কা দিতে পারেন বিশ্বের যে কোনও ক্রীড়াবিদকে। কিন্তু কোহলির এই বিরাট ফিটনেসের সাফল্যের রহস্য কী?

ক্রিকেটে বেশির ভাগ দলে ট্রেনার লুপ্তপ্রায় হয়ে পড়েছে। তার জায়গায় এসে গিয়েছে স্ট্রেংথ কন্ডিশনিং কোচ। কোহালিদের সঙ্গে যেমন শঙ্কর বাসু যুক্ত ছিলেন। বর্তমানে সেই দায়িত্বে আছেন অঙ্কিত কালিয়ার। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় দলের স্ট্রেংথ কন্ডিশনিং কোচ অঙ্কিত কালিয়ার।সেখানেই ফিটনেসে বিরাট বিপ্লবের কাহিনী প্রকাশ্যে এনেছেন তিনি। পাশাপাশি ভারত অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়েও কথা বলেছেন তিনি।

Virat Kohli

বিরাটের ফিটনেস নিয়ে অঙ্কিত বলেন, 'বিরাট কোহলি ভারতীয় দল এবং বিশ্বের মধ্য সবথেকে ফিট ক্রিকেটার।এর পিছনে রয়েছে গভীর সাধনা। তিনি খেলার মধ্যে থাকুন বা না থাকুন কখনই নিয়মের ব্যতিক্রম হন না। ডায়েট থেকে শুরু করে ফিটনেস ট্রেনিং, নিউট্রিশান সবকিছুই গভীরভাবে মেনে চলেন। প্রতিদিন রুটিন মেনে চলেন। ফলে শুধু‌ ভারত নয়, বিশ্বের মধ্যেও তিনি সবথেকে ফিট অ্যাথলিট।'

একইসঙ্গে তিনি বলেন, 'ফিটনেসের ক্ষেত্রে বিরাট একটা রোড মডে ল, ভারতীয় দলে ফিটনেস বিপ্লব এনেছেন তিনি। যখন তুমি শীর্ষ ক্রিকেটারদের মধ্যে একজন তখন তোমাকে বাকিদের কাছে উদাহরণ হয়ে উঠতে হবে। ফিটনেসই এখন ভারতীয় দলে সর্বোচ্চ মাপকাঠি। ভারতীয় দলের মধ্যে একটা শৃঙ্খলা ও অনুশাসন তৈরি করেছেন কোহলি। আজ ভারতীয় ক্রিকেটাররা এত ফিট থাকেন তার অন্যতম কারণ বিরাট কোহলি।'

ফিটনেসের দিক থেকে কী কোহলির উত্তরসূরি হয়ে উঠতে পারবেন গিল? এই প্রশ্নের উত্তরে অঙ্কিত কালিয়ার বলেন, 'শুভমান অত্যন্ত ফিট ক্রিকেটার, শুধু ফিট নয় স্কিলফুল ক্রিকেটারও। এটা নিয়ে কোনও সন্দেহ নেই ফিটনেস থেকে ব্যাটিং সবকিছুতেই গিলের অনুপ্রেরণা কোহলিই। আমি নিশ্চিত আগামী দিনে গিল দেশের জন্য দারুণ পারফরম্যান্স করবে।'

রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রায়ই প্রশ্ন উঠে। এই প্রসঙ্গে স্ট্রেংথ কন্ডিশনিং কোচ বলেন, 'রোহিত শর্মা অত্যন্ত ফিট ক্রিকেটার। সব সময় ভালো ফিটনেসের মধ্যে থাকেন। এমনকি কখনই ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ হয় না। তিনিও বিরাট কোহলির মতোই ফিট। রোহিতকে দেখে একটু ভারী মনে হতে পারে। কিন্তু মাঠে যখন নামেন ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+