রোহিত-ধোনিকে ফেলে এই ভারতীয় তারকাকে সর্বকালের সেরা আইপিএল একাদশের নেতা বাছলেন হগ
রোহিত-ধোনিকে ফেলে এই ভারতীয় তারকাকে সর্বকালের সেরা আইপিএল একাদশের নেতা বাছলেন হগ
আইপিএলে অধিনায়ক হিসেবে সফলতার গ্রাফ নিম্নমুখী হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির ওপরই আস্থা রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয় স্পিনার ব্র্যাড হগ। রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকে রেখে বিরাটকেই তাঁর সর্বকালের সেরা আইপিএল একাদশের নেতা বাছলেন প্রাক্তন অজি তারকা। দেখে নেওয়া যাক সেই দল।

ওপেনে ওয়ার্নার ও রোহিত
নিজের সর্বকালের সেরা আইপিএল একাদশের ওপেনিং স্লটে অস্ট্রেলিয় তরকা ডেভিড ওয়ার্নারের সঙ্গে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে রেখেছেন ব্র্যাড হগ। টি-টোয়েন্টিতে রোহিতই প্রথম দ্বিশতরান করবেন বলে বিশ্বাস করেন হগ।

তিন ও চার
দলের অধিনায়ক বিরাট কোহলিকে তিন নম্বরে ব্যাট করতে পাঠাতে চান ব্র্যাড হগ। এরপর ব্যাট করতে নামবেন ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। যদিও কেবল ব্যাটসম্যান হিসেবেই হগের দলে সুযোগ পেয়েছেন ঋষভ।

পাঁচ ও ছয়
ব্র্যাড হগের সর্বকালের সেরা আইপিএল একাদশের পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডিভিলিয়ার্স। ছয়ে ব্যাট করতে নামবেন দলের উইকেটরক্ষক তথা আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সাত ও আট
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার তথা ব্যাটসম্যান সুনীল নারিন এবং আফগানিস্তানের অধিনায়র রশিদ খানকে সাত ও আট নম্বরে ব্যাট করতে পাঠাবেন ব্র্যাড হগ।

পেস বিভাগ
দলের পেস বিভাগে প্রাক্তনী মুনাফ প্যাটেলের সঙ্গে ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ-কে রেখেছেন ব্র্যাড হগ।












Click it and Unblock the Notifications