ইংল্যান্ডের বিরুদ্ধে মাইন্ড গেম খেলছেন কোহলি, তাঁর বাজি কে জানেন
ইংল্যান্ডের এখন থেকেই ইংরেজদের বিরুদ্ধে মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে মঙ্গলবার নামছে ভারত। তারপরে যথাক্রমে একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ খেলবে। আর এখন থেকেই ইংরেজদের বিরুদ্ধে মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। আর সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অন্যতম বাজি লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

হরিয়ানার এই স্পিনার গত কয়েকবছরে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন। খুব তাড়াতাড়ি কোহলির স্নেহভাজন হয়ে উঠেছেন। গতবছরে বেঙ্গালুরুতে এই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে ২৫ রানে ৬ উইকেট নিয়ে তিনি সিরিজ জিতিয়েছিলেন ২-১ ব্যবধানে। ভারত সেই ম্যাচে ৭৫ রানে জেতে।
ইয়ন মর্গ্যানের দলের বিরুদ্ধে সেই পারফরম্যান্স ফিরিয়ে আনতে চান চাহাল। ইংরেজ দলের শক্তি-দুর্বলতা সবই জানেন কোহলি ও চাহাল। সেইমতো ঘুঁটি সাজাচ্ছেন।

চাহাল বলছেন, ইংল্যান্ড সিরিজের জন্য তিনি অনেকদিন ধরে পরিশ্রম করেছেন। বেঙ্গালুরুর ম্যাচের মতোই এই সিরিজে তিনি পারফর্ম করতে চান। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হচ্ছে। নতুন অস্ত্র বোলিংয়ে প্রয়োগ করতে চান বলে চাহাল জানিয়েছেন। নতুন দুটি ডেলিভারিতেই ইংল্যান্ড ব্যাটসম্যানদের কাত করার চেষ্টা করবেন তিনি।












Click it and Unblock the Notifications