Virat Kohli: এক বছরে একদিনের ক্রিকেটে ১ হাজার রান, কতবার করেছেন বিরাট? দেখুন পরিসংখ্যান

বিরাট কোহলি মানেই রানের রাজা। ব্যাট হাতে নামলেই তাঁর থেকে থাকে শতরানের প্রত্যাশা। কেরিয়ারের শুরু থেকেই সেই প্রত্যাশা পূরণ করেছেন কিং কোহলি। মাঝে কয়েকটা বছর ব্যাট হাতে কিছুটা রানের খরা ছিল। কিন্তু ২০২৩ সালে আবারও স্বমহিমায় বিরাট।

ডিসেম্বর মাসে টি২০ ও ওডিআই সিরিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। এরইসঙ্গে চলতি বছরে একদিনের ক্রিকেটে অধ্যায় সমাপ্ত হল হয়ে গেল কোহলির জন্য। কিন্তু চলতি বছরেও ওডিআই ক্রিকেটে বিরাটের ব্যাট থেকে ১ হাজার রান এসেছে। এই নিয়ে ৮বার এক ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান পূর্ণ করলেন কিং কোহলি।

Virat Kohli

একদিনের ক্রিকেটে ২০১১ সালে করেছিলেন ১৩৮১ রান, ২০১২ সালে করেছিলেন ১০২৬ রান। ২০১৩ সালে বিরাটের ব্যট থেকে এসেছিল ১৩৬৮ রান।২০১৪ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ১০৫৪ রান করেছিলেন। ২০১৫ বা‌ ২০১৬ সালে ১ হাজার রান করতে পারেননি।

২০১৭ সালে এক বছরে একদিনের ক্রিকেটে করেন ১৪৬০ রান। ২০১৮ সালে করেন ১২০২ রান। ২০১৯ সালে ১৩৭৭ রান এসেছিল একদিনের ক্রিকেটে বিরাটের ব্যাট থেকে। কাকতালীয় ভাবে ২০২৩ সালেও একই সংখ্যাক রান করেছেন কোহলি। কোহলি একমাত্র ক্রিকেটার যিনি ৮ বার ১ বছরে ১ হাজারের বেশি একদিনের ক্রিকেটে রান করেছেন‌।

এরমধ্যে চারটি বিশ্বকাপের বছর। সেই বছরগুলিতে কতগু‌লি করে শতরান করেছিলেন কোহ‌লি? সেটা একবার দেখে নেওয়া যাক।

২০১১ সালে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন কোহলি। পাশাপাশি সেই বছর তাঁর ব্যাট থেকে এসেছিল আরও তিনটি শতরান। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি শতরান করেন।২০১৫ সালের বিশ্বকাপে মাত্র ২টি শতরান করেছিলেন কোহলি। একটি করেছিলেন অস্ট্রেলিয়াতে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অন্যটি করেছিলেন প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে চেন্নাইয়ে।

২০১৯ সালে বিশ্বকাপে নেতৃত্বও দেন কোহলি। কিন্তু সেই বিশ্বকাপে একটিও সেঞ্চুরি করতে পারেননি কোহলি। ২০২৩ সালে বিশ্বকাপের বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে পৌঁছে যান শতরানের হাফসেঞ্চুরিতে।

সচিন তেন্ডুলকরের উত্তরসূরি বলা হয় বিরাট কোহলিকে। ইতিমধ্যেই মাস্টার ব্লাস্টারের একাধিক রেকর্ড ভেঙেছেন কিং কোহলি। তারমধ্যে অন্যতম একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মাইলস্টোন।বিশ্বকাপে ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে ৫০টি শতরান করে টপকে গিয়েছেন সচিনের অনবদ্য কীর্তিও।

কিন্তু কেরিয়ারে দ্বিতীয়বার বিশ্বকাপ খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ফাইনালে হারের ক্ষত এখনও হয়ত শুকাইনি বিরাটের মনে, আপাতত ক্রিকেট থেকে অনেকক দূরে রয়েছে‌ কিং কোহলি। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+