দ্বিতীয় টি-টোয়েন্টির বল গড়ানোর আগে জেনে নিন, আবার কিসের হাতছানি বিরাটের সামনে
বিয়ের জল যে এখনও গা থেকে যায়নি তা বিরাট নিজেই সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
হানিমুন এবং ক্রিকেট মোড পাশাপাশি বয়ে নিয়ে চলেছেন বিরাট কোহলি। বিয়ের জল যে এখনও গা থেকে যায়নি তা বিরাট নিজেই সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন।

তবে তিনি ক্রিকেটেও আছেন তার জন্য কোনও স্পেশাল পোস্ট তাঁকে করতে হচ্ছে না। সেটা ভালোভাবেই সকলকে মালুম পাইয়ে দিচ্ছে বিরাটের ব্যাট। ২০১৭ সালে ঘরের মাঠে স্বপ্নের বছর কাটিয়েছে টিম ইন্ডিয়া। আর ২০১৮ সালে সকলকে বার্তা দিচছে ভারত যে তারা শুধু ঘরের মাঠেই অপরাজেয় তাই নয়, তারা বিদেশের মাটিতেও একইরকম অপ্রতিরোধ্য। বিরাট কোহলির অধিনায়কত্বে এটাই প্রথম অ্যাসিড টেস্ট ছিল তাদের, আর সেখানেও বাজিমাত করেছেন ক্যাপ্টেন কোহলি। টেস্টে , একদিনের সিরিজে সর্বাধিক স্কোরার হওয়ার পাশাপাশি নিজের নামের পাশে তিনটি শতরানও লিখে ফেলেছেন কোহলি।
নিত্য নতুন রেকর্ড ভাঙা-গড়ার মধ্যেই রয়েছেন কোহলি। তারমধ্যে কোহলির সামনে আরও একটি দারুণ মাইলস্টোন গড়ার হাতছানি। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের ল্যান্ডমার্ক পেরোতে তার আর বাকি মাত্র ১৮ রান। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব অর্জন করেননি।
জোহনেসবার্গে -র চ্যালেঞ্জিং ট্র্যাকেও ভারতীয় দল জয়ী হয়েছে। ডারবানে - ভারতের কখনোই জিততে না পারার রেকর্ডও ভেঙে দিয়েছে ভারত। ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহাল বিপক্ষের মেরুদন্ডে শীতলতা বইয়ে দিয়েছেন। নিউল্যান্ডসে দুরন্ত ১৬০ রানের ইনিংস খেলে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলি। প্রোটিয়াদের মাঠে সচিনের করা সর্বোচ্চ ১২৯ রানের রেকর্ডকে মাটিতে নামিয়ে এনে নিজে পৌঁছে গেছেন শীর্ষে। একমাত্র ভারতীয় যিনি দ্বিপাক্ষিক সিরিজ তিনটি শতরানের নজির গড়েছেন।
প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামার আগে এই ২০০০ রানের মাইলস্টোনে পৌঁছতে বিরাটের প্রয়োজন ছিল ৪৪ রান। কিন্তু তাবরিজ শামসি -র বলে সেই স্বপ্ন অধরা থেকে গেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলার জন্য ব্যাট নিয়ে দৌড়বেন বিরাট।
এই ২০০০ করেছেন মাত্র দুই ক্রিকেটার। দুজনেই নিউজিল্যান্ডের ক্রিকেটার। একজন মার্টিন গাপ্তিল, যাঁর ঝোলায় রয়েছে ২১৮৮ রান , অন্যজন ব্র্যান্ডন ম্যাককালাম ২১৪০। এবার বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় নাম লেখাবেন তাঁরা।












Click it and Unblock the Notifications