Virat Kohli: বিরাট কোহলি নতুন বছরে ভাঙার মুখে সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড, তথ্য রাখুন হাতের মুঠোয়
Virat Kohli: বিরাট কোহলি ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। ৩৫টি ম্যাচে ২০৪৮ রান করেছেন, গড় ৬৬.০৬, স্ট্রাইক রেট ৭৮.৩১। ৮টি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরি করেছেন।
একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে সর্বাধিক শতরানের মালিক হয়েছেন কোহলি। বিশ্বকাপের কোনও একটি সংস্করণে সবচেয়ে বেশি রান করার নিরিখেও সচিনের রেকর্ড ভেঙেছেন। ২০২৩-এর মতো ২০২৪ সালেও একাধিক নজির গড়তে পারেন কোহলি।

গত বছর শুভমান গিল ও বিরাট কোহলি ছাড়া আর কেউ আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রান করতে পারেননিষ শুভমান ৪৮ ম্যাচে ২১৫৪ রান করেছেন। সাতটি শতরান ও ১০টি হাফ সেঞ্চুরির দৌলতে। বিরাট চলতি বছর ১৫২ রান করলেই বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআইয়ে ১৪ হাজার রান করবেন। সেক্ষেত্রে সচিনের (৩৫০ ম্যাচে) হাতছাড়া হবে আরেকটি রেকর্ড।
টি২০ আন্তর্জাতিকে ভারতের প্রথম ব্যাটার হিসেবে ১২ হাজার রান করতে কোহলির লাগবে মাত্র ৩৫ রান। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সবচেয়ে বেশি রান করার নিরিখে ক্রিস গেইল, শোয়েব মালিক ও কায়রন পোলার্ডের পরেই রয়েছেন বিরাট। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের রয়েছে ৪২টি সেঞ্চুরি, সেই নজির ভাঙতে বিরাটের দরকার ৫টি শতরান।
ইংল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করতে কোহলির প্রয়োজন ২১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান থেকে কোহলি ৩০ রান দূরে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান করতে কোহলির দরকার ৫৪৪ রান।
ওয়েস্ট ইন্ডিজে রাহুল দ্রাবিড়ের রয়েছে ১৯১৯ রান, ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। টি২০ বিশ্বকাপের আসর বসবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩২২ রান করলে কোহলি ভেঙে দেবেন দ্রাবিড়ের রেকর্ডটি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক শতরানের নিরিখে সচিন ও বিরাট আছেন একই জায়গায়। দুজনেই ৯টি করে শতরান করেছেন। সচিনকে টপকাতে কোহলির দরকার ১টি শতরান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সচিনের রয়েছে ৮২০ রান। সেই রেকর্ড ভাঙতে বিরাটের দরকার ৩৮৩ রান।
উল্লেখ্য, কোহলি ২০২৩ সালে ৮টি টেস্টে ১২ ইনিংসে ৬৭১ রান করেছেন। গড় ৫৫.৯১, ২টি করে শতরান ও অর্ধশতরান করেছেন। একদিনের আন্তর্জাতিকে ২৭টি ম্যাচের ২৪ ইনিংসে ৫ বার অপরাজিত থেকে ১৩৭৭ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১৬৬। ৬টি শতরান ও ৮টি অর্ধশতরান করেছেন। শূন্যে আউট ১ বার।












Click it and Unblock the Notifications