সমালোচকদের মুখে তালা , আইসিসি-র নিরিখে সেরা-র সেরা বিরাট

২০১২ সালে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট কোহলি। এবার ফের হলেন বর্ষসেরা।

ব্য়াটসম্যান হিসেবে তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও তাঁর অধিনায়ক হিসেবে গুণগত মান নিয়ে বেশ কয়েকদিন ধরে বড়ই কাঁটাছেড়া হচ্ছে। এর মধ্যেই এল সুখবর।

সমালোচকদের মুখে তালা , আইসিসি-র নিরিখে সেরা-র সেরা বিরাট

২৪ ঘন্টার মধ্যেই লাইমলাইটে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকায় একদিন আগে টেস্ট সিরিজ খুইয়েছে ভারত। যার জেরে বিভিন্ন মহলে সমালোচনার শিকার হয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে তাঁর অধিনায়কত্ব নিয়েও। কিন্তু এই ঝামেলার মধ্যেই আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়ে গেলেন বিরাট কোহলি। ২০১৭ সালে ব্যাট হাতে তাঁর চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসি -সব ক্যাটাগরিতেই বর্ষসেরা হয়েছেন , পাশাপাশি আইসিসি-র টেস্ট ও একদিনের দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

সমালোচকদের মুখে তালা , আইসিসি-র নিরিখে সেরা-র সেরা বিরাট

২০১২ সালে আইসিসি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তরুণ বিরাট। এবার ফের তাঁর পারফরম্যান্সের হাত ধরে এল সম্মান। ২০১৬ -র সেপ্টেম্বর থেকে ২০১৭ -র শেষ অবধি দুরন্ত পারফরম্যান্স বিরাটের। ২০১৭ সালে টেস্টে ৩১ তম শতরান করে রিকি পন্টিংকে টপকে গেছেন বিরাট কোহলি। তাঁর সামনে টেস্টে সেরা শতরানের মালিকের দৌড়ে একমাত্র রয়েছেন সচিন তেন্ডুলকর।

সমালোচকদের মুখে তালা , আইসিসি-র নিরিখে সেরা-র সেরা বিরাট

টেস্টে নিজের ৩২ তম শতরানের পথে তিনি সবচেয়ে দ্রুত ৯০০০ রানের লক্ষ্যমাত্রা টপকে গেছেন। আইসিসি ক্রমতালিকার এক নম্বরে একদিনের ব্যাটসম্যান হিসেবে তাঁর ৮৮৯ পয়েন্ট তার ঝোলায়। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাই আইসিসি-র ওয়ান ডে-র সেরা ক্রিকেটার হয়েছেন ভারত অধিনায়ক বিরাটই।

#TeamIndia Captain @imVkohli sweeps ICC Awards
ICC Cricketer of the Year ✅
ICC ODI Cricketer of the Year ✅
Named Captain of both ICC Test & ODI Teams ✅

Listen to what he has to say on being honoured with the awardshttps://t.co/47ypVcT6Je pic.twitter.com/6sWIZsQWT7
— BCCI (@BCCI) January 18, 2018

এদিকে বিরাটের সঙ্গে কাঁটায় কাঁটায় যাঁর লড়াই সেই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটের সেরা ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিয়েছেন। এদিকে শুধু সেরা ক্রিকেটারের লড়াইতেই স্টিভিকে মাত করেননি বিরাট কোহলি, আইসিসি-র সেরা একাদশের অধিনায়কও হয়েছেন ভারত অধিনায়ক। ক্যাপ্টেন কোহলিকেই দুটি ফর্মাটের দলেরই অধিনায়ক নির্বাচন করেছে আইসিসি।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট নিয়ে আইসিসি-র টয়েন্টি টয়েন্টি ইন্টারন্যাশানাল পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতীয় স্পিনার যজুবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+