শততম টেস্টে আরও এক অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট

শততম টেস্টে আরও এক অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট

মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচটি খেলতে চলেছেন বিরাট কোহলি। দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়বেন বিরাট যখন শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মোহালিতে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে মাঠে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

শততম টেস্টে আরও এক অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট

মোহালিতে শততম টেস্টের মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলার সুযোগ রয়েছে বিরাটের সামনে। টেস্ট কেরিয়ারে আট হাজার রান পূর্ণ করতে আর মাত্র ৩৮ রান প্রয়োজন কোহলির। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বা টেস্ট সিরিজে ৩৮ রান তুলতে পারলে ষষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে ৮০০০ হাজার টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় নিজের স্থান করে নেবেন বিরাট। একই সঙ্গে উঠে আসবেন কিংবদন্তিদের তালিকায়, যেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগ এবং ভিভিএস লক্ষ্ণণ।

কোহলি যদি এই ৩৮ রান প্রথম ইনিংসে করতে পারেন তা হলে দ্রুততম আট হাজার টেস্ট রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চমস্থানে জায়গা করে নেবেন। এই তালিকায় তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫৪ ইনিংস), রাহুল দ্রাবিড় (১৫৮ ইনিংস), বীরেন্দ্র শেহওয়াগ (১৬০ ইনিংস) এবং সুনীল গাভাসকর (১৬৬ ইনিংস)।

যদিও শেষ দুই বছরে খুব বেশি রান আসেনি বিরাটের ব্যাট থেকে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন বিরাট। ২০২১ সালে শেষ পাঁতটি টেস্টে ২০৮ রান করেছিলেন বিরাট। তাঁর গড় ছিল ২৬.০০। আট ইনিংসে তিন বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন বিরাট।

যদিও টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল পারফর্ম করার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে এবং টি-২০ সিরিজে অংশ নেননি বিরাট। নিজেকে সরিয়ে রেখেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেও। শেষ বার ভারত সফরে যখন শ্রীলঙ্কা এসেছিল তখন বিরাটের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। তিনটি টেস্টে ৬১০ রান করেছিলেন বিরাট। নাগপুর এবং দিল্লিতে যথাক্রমে ২১৩ রান এবং ২৪৩ রান করেছিলেন বিরাট। সিরিজের তিনটি টেস্টেই পর পর শতরান করেছিলেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+