রোহিতকে টপকে বিরাট স্পর্শ করবেন সচিনকে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক নজির গড়তে পারেন কোহলি

বিরাট কোহলির একদিনের আন্তর্জাতিকে শতরানের দীর্ঘ খরা কেটেছিল গত বছরের শেষে বাংলাদেশ সফরে। চলতি বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওডিআই শতরান হাঁকিয়েছেন বিরাট। গুয়াহাটিতে ১১৩ ও তিরুবনন্তপুরমে খেলেছিলেন অপরাজিত ১৬৬ রানের ইনিংস। কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজ। এতে বেশ কয়েকটি মাইলস্টোন স্পর্শ কিংবা টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন কোহলি।

শতরানের ধারাবাহিকতা

শতরানের ধারাবাহিকতা

প্রথমে টি ২০ আন্তর্জাতিক, তারপর একদিনের আন্তর্জাতিক এবং অবশেষে আমেদাবাদে টেস্টে শতরানের খরা কেটেছে বিরাটের ব্যাটে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট ১৮৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। আইপিএলের আগে শেষ সাদা বলের আন্তর্জাতিক সিরিজে বিরাট নিশ্চিতভাবেই চাইবেন নিজের ভালো ফর্ম ধরে রাখতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি ৮, ১১ ও ৩৬ রান করেছিলেন। এবার সামলাবেন অজিদের চ্যালেঞ্জ।

সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নজির

সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে নজির

বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১৩ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ১৯১ রান। সচিন তেন্ডুলকর (১৮৪২৬), কুমার সঙ্গকারা (১৪২৩৪), রিকি পন্টিং (১৩৭০৪) এবং সনৎ জয়সূর্য (১৩৪৩০) ওডিআইয়ে ১৩ হাজারের মাইলস্টোন স্পর্শ করেছেন। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেই এলিট লিস্টে আসন্ন সিরিজেই নিজের নাম লেখাতে পারবেন। তবে তার জন্য তাঁর ব্যাটে বড় রান দরকার।

পন্টিংকে টপকানোর মুখে

পন্টিংকে টপকানোর মুখে

দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার নিরিখে রিকি পন্টিংকে পিছনে ফেলতে পারেন কোহলি। বিরাট ভারতের মাটিতে ১০৭টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, রান করেছেন ৫৩৫৮, ২১টি শতরান করেছেন। রিকি পন্টিং ১৫৩টি ম্যাচে দেশের মাটিতে ওডিআইয়ে ৫৪০৬ রান সংগ্রহ করেছেন, তাঁর শতরানের সংখ্যা ১৩টি। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ১৬৪টি ম্যাচে ২০টি শতরান-সহ ৬৯৭৬ রান করেছেন।

রোহিতকে পিছনে ফেলার সম্ভাবনা

রোহিতকে পিছনে ফেলার সম্ভাবনা

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৯টি শতরান করেছেন সচিন তেন্ডুলকর। ৭১টি ম্যাচে ৩০৭৭ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের। রোহিত শর্মা ও বিরাট কোহলির আটটি করে ওডিআই শতরান আছে অজিদের বিরুদ্ধে। রোহিত ৪৩ ম্যাচে ২২০৮ রান করেছেন, বিরাট ৪০টি ম্যাচে করেছেন ২০৮৩ রান। মুম্বই ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। এই ম্যাচে শতরান পেলেই রোহিতকে টপকে শতরানের সংখ্যার নিরিখে সচিনকে ধরে ফেলতে পারবেন কোহলি।

নজরে স্মিথ

নজরে স্মিথ

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রিকি পন্টিং ৫৯টি ম্যাচে ২১৬৪ রান করেছেন। তাঁর শতরান রয়েছে ৬টি। আসন্ন সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তিনি ভারতের বিরুদ্ধে ২১টি ম্যাচে ১১২৩ রান করেছেন, ৫টি শতরান-সহ। স্মিথ যদি একটি শতরান করে ফেলেন তাহলে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে শতরানের নিরিখে স্পর্শ করবেন পন্টিংয়ের কীর্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+