কোহলি ক্রিকেটের 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো', বিরাটকে কে দিলেন এই তকমা


 ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার তথা টি২০ বিশেষজ্ঞ ডোয়েন ব্র্যাভো প্রশংসায় ভরিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলিকে।

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার তথা টি২০ বিশেষজ্ঞ ডোয়েন ব্র্যাভো প্রশংসায় ভরিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে কোহলিকে তুলনা করেছেন ব্র্যাভো।

কোহলি ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিরাটকে কে দিলেন এই তকমা

ব্র্যাভো কোহলির স্তুতি করতে গিয়ে বলেছেন, বিরাট দারুণ। বিরাট আমার ভাই ড্যারেনের সঙ্গে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলেছে। তখনই ওকে বলেছিলাম। এই ছেলেটাকে দেখে রাখতে। এমনকী আমি নিজে গিয়ে বিরাটকে আমার ভাইয়ের সঙ্গে কথা বলে ব্যাটিং ও ক্রিকেট নিয়ে কথা বলতে বলি।

আমি ক্রিকেটার হিসাবে যখন ভারত অথবা ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলছি, অর্থাৎ বিরাটের বিরুদ্ধে খেলছি, সব সময়ই বিরাটের প্রতিভাকে শ্রদ্ধা করেছি। যে ভাবনা ও আবেগ থেকে বিরাট ক্রিকেট খেলে তাকে কুর্নিশ জানানো ছাড়া উপায় নেই। বিরাট যা কিছু সম্মান পেয়েছে তা পাওয়ার ও যোগ্য।

একটি ব্র্য়ান্ডের অনুষ্ঠানে ডোয়েন ব্র্য়াভো ও বিরাট কোহলি উপস্থিত ছিলেন। সেখানে কোহলিকে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ব্র্যাভো তুলনা করেন।

প্রসঙ্গত, এই মরশুমে ব্র্যাভো ফের চেন্নাইয়ের হয়ে খেলছেন। এখনও চেন্নাই ও ব্য়াঙ্গালোরের খেলা হয়নি। আগামী ২৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে। ফিরতি ম্যাচে ৫ মে পুনের স্টেডিয়ামে চেন্নাইয়ের হোম ম্য়াচে ফের দুই দল সম্মুখ সমরে নামবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+