Virat Kohli: বাবর না বিরাট, কাকে এগিয়ে রাখলেন পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক?
Virat Kohli: বাবর না বিরাট, কাকে এগিয়ে রাখলেন পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক?
বাবর আজম নাকি বিরাট কোহলি কে সেরা? আবারও জোরালো হতে শুরু হয়েছে এই প্রশ্ন। বিশেষ করে দুর্বল দল পেয়ে আফগানিস্তানের অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিরাট কোহলি শতরান পাওয়ার পর এই প্রশ্ন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। দুই দেশের সমর্থকেরা নিজেদের প্রিয় ক্রিকেটারকে এগিয়ে রেখেছেন বারবার। এ বার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক।

হৃয়ের অত্যন্ত কাছের কোহলি:
স্পোর্টসকিডায় দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান দলের কোচ সাকলিন মুস্তাককে যখন জিজ্ঞাসা করা হয় এই দুই জনের মধ্যে কাউকে বেছে নিতে তখন তিনি প্রত্যাশিত ভাবে বেছে নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমকে। তিনি বলেন, "অবশ্যই বাবরকে এগিয়ে রাখব... কিন্তু বিরাট আমার হৃদয়ের অত্যন্ত কাছের।"

বাবরের থেকে কোহলিকে এগিয়ে রেখেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি:
সাকলিন মুস্তাক তাঁর দেশের বর্তমান মহাতারকা এবং দলের অধিনায়ক বাবর আজমকে আগে রাখলেও শ্রীলঙ্কার দিকপাল ক্রিকেটার সনৎ জয়সূর্যকে কিছু দিন আগে এই দুই জনের মধ্যে কে এগিয়ে রয়েছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিরাট কোহলি। বিরাটকেই বাছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম বিস্ফোরক বাম হাতি ব্যাটসম্যান। তিনি বলেন, "আমি বিরাট কোহলিকে পছন্দ করি। ও আমার পছন্দে এবং আমার ছেলের পছন্দের ক্রিকেটারও বটে।"

একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল:
দুই দেশের ক্রিকেটাররা বিরাট এবং বাবরের মধ্যে কে সেরা তা নিয়ে লাগাতার লড়াই করলেও এবং দুই মহান ক্রিকেটারের পারফরম্যান্সের পরিসংখ্যান নিয়ে নানা কথা বললেও দুই দেশের বর্তমান প্রজন্মের দুই সেরা ক্রিকেটার একে অপরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কিছু দিন আগেই কোহলি জানিয়েছিলেন, সব সময়ে শেখার ইচ্ছা রয়েছে বাবরের মধ্যে। কোহলি বলেছিলেন, "বাবর অসাধারণ এক জন মানুষ। ওর সঙ্গে যখনই কথা বলি বেশ ভাল লাগে। সব সময়ে শেখার জন্য মুখিয়ে রয়েছে ও। অবশ্যই অত্যন্ত যোগ্যতা সমপন্ন ক্রিকেটার ও।"

এশিয়া কাপে রানের দেখা নেই বাবরের ব্যাটে, শতরান পেয়েছেন বিরাট:
এশিয়া কাপে এখনও পর্যন্ত বড় রানের দেখা নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাটে। সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষ স্থান হারিয়েছেন বাবর। দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। রবিবার এশিয়া কাপ ২০২২ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবর আজমের নেতৃত্বে নামবে পাকিস্তান। অপর দিকে, দীর্ঘ সময় ব্যাটে রান না পাওয়া বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন এশিয়া কাপে শেষ ম্যাচে। যদিও দুর্বল এবং অনভিজ্ঞ আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির পারফরম্যান্স একেবারেই নিশ্চিত করে না তিনি ফর্মে রয়েছেন। কারণ বিশ্বের সেরা বোলিং লাইনের বিরুদ্ধে এখনও পরীক্ষিত হননি বিরাট। তখনই বোঝা যাবে এই শতরান দুর্বল বোলারদের বিরুদ্ধে এসেছে নাকি সত্যিই ফর্মে তিনি ফিরেছেন।












Click it and Unblock the Notifications