১৭ শতরানের মালিক হলেন বিরাট কোহলি গল টেস্টে গড়লেন নজির
কেরিয়ারের ১৭তম শতরান করে নিলেন বিরাট কোহলি, গল টেস্টে শতরান করে দলেক চালকের আসনে বসিয়ে দিলেন কোহলি
প্রাপ্তবয়স্ক হতে আর মাত্র এক বাকি বিরাট কোহলির। চমকে উঠবেন না। ১৮ বছর বিরাট অনেক দিন আগেই পেরিয়ে গেছেন। কিন্তু শ্রীলঙ্কার গলে ১৭ তম শতরান করে নিজের কেরিয়ারে আরও একটি শতরান জুড়ে ফেললেন তিনি। সেই অর্থে শতরানের প্রাপ্তবয়স্ক হওয়ার তকমা পেতে তাঁর আর একটি শতরান প্রয়োজন।
গলে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন ক্যাপ্টেন কোহলি। অনেকই নাক কুঁচকেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করেননি তিনি। ১৩৬ বলে ১০৩ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো পাঁচটি ৪ ও একটি ৬ দিয়ে। এদিন টেস্ট কেরিয়ারে ১৭ তম শতরান করে ফেললেন বিরাট। ৫০.০৩ গড়ে ৫৮ ম্য়াচে বিরাটের ঝোলায় রয়েছে ৪৬০৩ রান। সর্বোচ্চ ২৩৫।
এদিকে পরিসংখ্যানের বিচারে শুক্রবার কোহলি পেরিয়ে গিয়েছিলেন সচিনকে। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৬ রানে করার সময়েই বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে দ্রুততম একহাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ১৯টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। তবে সচিনের থেকে দুটো ইনিংস কম খেলেই বাজিমাত কোহলির।
টি-২০ বিশ্বকাপের পর থেকে মোটেই ব্যাট হাতে স্বাভাবিক ছন্দে নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে সিরিজ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ সফর! কোহলির ব্যাট কথা বলেনি। তবে শ্রীলঙ্কা সফর থেকেই ফর্মে ফিরতে চাইছেন তিনি। এদিন বিরাট শতরান করার সঙ্গে সঙ্গেই করতালিতে ভরিয়ে দেয় ড্রেসিং রুম।
Century for the captain and the dressing room erupts to applaud @imVkohli #TeamIndia #SLvIND pic.twitter.com/toVviVvvIQ
— BCCI (@BCCI) July 29, 2017
Click it and Unblock the Notifications