বিরাট কোহলির ভারতীয় দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে কে? মুখ খুললেন বিসিসিআই কর্তা

বিরাট কোহলি ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন সাত মাস হয়ে গেল। গত বছর ইংল্যান্ড সফরের পর আচমকাই বিরাট জানান, টি ২০ বিশ্বকাপের পর দেশকে টি ২০-তে নেতৃত্ব দিতে চান না। এরপর তাঁকে সরিয়ে দেওয়া হয় একদিনের দলের অধিনায়কত্ব থেকে। সাদা বলের অধিনায়ক পাকাপাকিভাবে হন রোহিত শর্মা। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরাট কোহলির নিশানা করা শোরগোল ফেলে দেয়। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে পরাজয়ের পর বিরাট টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দেন। তবে এত মাস কেটে গেলেও বিরাট কেন নেতৃত্ব ছাড়লেন তা নিয়ে চলছে নানা জল্পনা।

ব্যাড প্যাচ কোহলির

ব্যাড প্যাচ কোহলির

বিরাট কোহলি ২০১৯ সালের পর থেকে কোনও ফরম্যাটে শতরান পাননি। তাঁর ক্রিকেট কেরিয়ার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাট হাতে রান পাচ্ছেন না। সেই সঙ্গে ভারতের হয়ে সিরিজ না খেলে ছুটি নিচ্ছেন। ব্যাটার বিরাটের উপর চাপ বাড়াচ্ছে সতীর্থদের ফর্ম। ক্রিকেটপ্রেমীরাও মনে করছেন, স্রেফ আগের পারফরম্যান্স দেখিয়ে বিরাটকে খেলাতে ফর্মে থাকা ক্রিকেটারদের বসানো আদৌ যুক্তিযুক্ত কিনা। বিরাট যেভাবে দেশের হয়ে না খেলে বিশ্রাম নিচ্ছেন সেটা নিয়েও অসন্তোষের কানাঘুঁষো রয়েছে নির্বাচক থেকে শুরু করে বিসিসিআইয়ের অন্দরমহলেও।

পাশে বোর্ড

পাশে বোর্ড

বিরাট কোহলিকে জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজে খেলানোর ভাবনা ছিল নির্বাচকদের। তাতে অনেকেই ভেবেছিলেন দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পেলে তা আত্মবিশ্বাস বাড়াবে বিরাটের। কিন্তু কোহলি নিজেই নাকি জিম্বাবোয়ে সফরে না গিয়ে এশিয়া কাপ থেকেই খেলার কথা জানিয়েছেন। নামটা যেখানে বিরাট সেখানে কঠোর সিদ্ধান্ত নিতেও দু-বার ভাবতে হচ্ছে সকলকে। এরই মধ্যে সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিরাট যে মানের ক্রিকেটার তাতে ছন্দে ফেরার জন্য তাঁকে সময় দিতেই হবে। তিনি নিজেই ছন্দে ফেরার রাস্তা বের করে ফেলবেন। এত রান করেছেন, ফলে রানে ফিরতে কী কী করতে হবে তা বিরাট ভালোই জানেন বলে মন্তব্য বিসিসিআই সভাপতির।

দ্রুত ছন্দে ফেরার আশা

দ্রুত ছন্দে ফেরার আশা

বিরাট প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিরাট সাধারণ কোনও ক্রিকেটার নন। তিনি একজন গ্রেট প্লেয়ার, ভারতীয় ক্রিকেটেও তাঁর অবদান অতুলনীয়, অসাধারণ। ফলে বোর্ড বিরাটকে কোণঠাসা করছে এমন ধরনের কথাবার্তা মিডিয়ায় ঘোরাফেরা করলেও বোর্ডে তার প্রভাব পড়ে না। আমরা সকলেই চাই বিরাট দ্রুত ছন্দে ফিরবেন। তবে দল গঠনের বিষয়টা নির্বাচকদের ব্যাপার। ফলে কাকে কতদিন সুযোগ দেওয়া হবে বা হবে না সেটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ব্যাপার।

বিরাট-সিদ্ধান্ত

বিরাট-সিদ্ধান্ত

তবে বিরাটের নেতৃত্ব ছাড়া কি নিজের সিদ্ধান্তে, নাকি বোর্ড বা নির্বাচকদের চাপে সেই প্রশ্ন নিয়ে নানা জল্পনা অব্যাহত। এ প্রসঙ্গে বোর্ডের কোষাধ্যক্ষ বলেন, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত বিরাট নিজেই নিয়েছেন। তিনি মনে করেছেন আর ক্যাপ্টেন্সি করবেন না, তাই ক্যাপ্টেন্সি ছেড়েছেন। কেউ এটা মনে করতেই পারেন যে, বিরাট বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা করতে পারতেন। কিন্তু সেটা যাঁরা ভাবেন সেটা তাঁদেরই ভাবনা, তাঁদেরই দৃষ্টিভঙ্গি। কিন্তু বিরাট নিজেই এই সিদ্ধান্ত নেন, বোর্ড সেটাকে সম্মান করে। বিরাট দেশকে এত কিছু দিয়েছেন বলেই তাঁকে বোর্ডের সকলে সম্মান করেন। আমরা চাই দ্রুত তিনি মাঠে চেনা ছন্দে ফিরুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+