এনডোর্সমেন্ট ফিতে সবাইকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি, দৈনিক কত কোটি পাবেন জানেন কি?

দৈনিক এনডোর্সমেন্ট ফিতে সকলকে ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। নিজের এনডোর্সমেন্ট ফি বাড়িয়ে ৫ কোটি টাকা করে দিয়েছেন তিনি।

নয়াদিল্লি, ৩১ মার্চ : দৈনিক এনডোর্সমেন্ট ফিতে সকলকে ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। নিজের এনডোর্সমেন্ট ফি বাড়িয়ে ৫ কোটি টাকা করে দিয়েছেন তিনি। ভারতীয় সেলেবসদের মধ্যে এখন তিনিই রয়েছেন সকলের উপরে। সমানে সমানে টক্কর দিচ্ছেন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের।

আগে ভারত অধিনায়ক কোহলির একদিনের এনডোর্সমেন্ট ফি ছিল ২.৫ কোটি-৪ কোটি টাকার মধ্যে। সম্প্রতি পেপসিকো-র সঙ্গে চুক্তি পুনর্নবীকরণের সময়ে সেটাকে বাড়িয়ে নিয়েছেন বিরাট। যদিও পেপসির মতো সফট ড্রিংকের স্বাস্থ্যগত দিক বিচার করে এই চুক্তি এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে সংশয়ে ছিলেন কোহলি।

এনডোর্সমেন্ট ফিতে সবাইকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি!

কোহলির সঙ্গে চুক্তি রয়েছে এমন দুটি ব্র্যান্ডের আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গিয়েছে, এই নতুন চুক্তির ফলে মহেন্দ্র সিং ধোনি, রণবীর সিং ও রণবীর কাপুরকে ছাপিয়ে গিয়েছেন।

যদিও পেপসিকো-র তরফে কোহলির সঙ্গে চুক্তির বিষয়ে কিছুই স্বীকার করা হয়নি। এই নিয়ে কথাবার্তা চলছে বলে জানানো হয়েছে। এবং কোহলি ফের এই ব্র্যান্ডের প্রচার করবেন তা নিয়েও আশাপ্রকাশ করা হয়েছে।

ঘটনা হল, বছরে ৩-৪ দিনের জন্য বিভিন্ন কোম্পানি চুক্তি করে। সেই হিসাবে দৈনিক পাঁচ কোটি টাকা হলে শুধু পেপসির বিজ্ঞাপনে মুখ দেখিয়েই কোহলি ২০ কোটি টাকা রোজগার করবেন। সবমিলিয়ে কোহলি মোট ১৮টি পণ্যের বিজ্ঞাপন করে থাকেন। আর এক্ষেত্রে সব ভারতীয় ক্রিকেটারকে ছাপিয়ে গিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+