'কাউকে ভুল প্রমাণ করতে নামি না'! আমেদাবাদ টেস্টের সেরা হয়ে মন্তব্য কোহলির, ভাজ্জির বিরাট ভবিষ্যদ্বাণী

আমেদাবাদ টেস্টে সেরার পুরস্কারটি পেয়েছেন বিরাট কোহলি। ১২০৪ দিনের অপেক্ষার পর টেস্ট শতরান। সঙ্গীর অভাবে ঝুঁকি নিতে গিয়ে দ্বিশতরান মাঠে ফেলে আসতে হয়। যদিও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা ইনিংসে তিনি সন্তুষ্ট বলেই জানালেন কিং কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২৯৭ রান করলেন।

কাউকে ভুল প্রমাণে নামি না

কাউকে ভুল প্রমাণে নামি না

আমেদাবাদে বিরাট কোহলি টেস্ট কেরিয়ারের ২৮তম শতরানটি পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৭৫তম শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দ্বিতীয় এবং সামগ্রিকভাবে অষ্টম সেঞ্চুরি। বিরাট আজ বলেন, আমি এখন এমন পর্যায়ে নেই যেখানে কাউকে ভুল প্রমাণের জন্য নামব। কেন আমি মাঠে রয়েছি, সেটাই বোঝানো জরুরি।

প্রত্যাশা পূরণের তৃপ্তি

প্রত্যাশা পূরণের তৃপ্তি

বিরাটের কথায়, আমার নিজের কাছে নিজেকে নিয়ে প্রত্যাশাটিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। যে টেম্পো ও টেমপ্লেট নিয়ে টেস্ট ক্রিকেট খেলা প্রয়োজন, সেটা পারছিলাম না। গত ১০ বছর ধরে যেভাবে খেলেছি, কিছুটা সময়ের জন্য সেটা পারছিলাম না। নিজেকে চেনা ছন্দে মেলে ধরার লক্ষ্য নিয়েই তিনি খেলতে নেমেছিলেন বলে স্পষ্ট করেন বিরাট।

ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান

চলতি সিরিজে তিনি সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন উসমান খোয়াজা (৩৩৩ রান)-এর পরেই। ম্যাচের পর খোয়াজাকে নিজের জার্সিও দেন কোহলি। বিরাট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আমি নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাট করেছি। দলের জন্য যতটা বেশি সম্ভব ব্যাট করাতেই সকলে ফোকাসড থাকেন। আমি কিছুটা সময় সেটা পারলেও আগে যেভাবে করতাম সেভাবে পারিনি। সে কারণে কিছুটা হতাশ লাগছিল।

বড় রান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন

বড় রান নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন

বড় রান যে খুব বেশি দূরে নেই, সেই বিশ্বাস ছিল বিরাটের। তাঁর কথায়, আমি বুঝছিলাম ব্যাটিং ভালোই করছি। যখনই ভালো উইকেটে খেলার সুযোগ পাব, তখনই যে বড় রান করতে পারব, সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই নিরিখে আমি তৃপ্ত বলা যেতেই পারে। যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে আমেদাবাদে পেরেছি।

খেলা চলকালীন বদলাতে থাকে পরিকল্পনা

খেলা চলকালীন বদলাতে থাকে পরিকল্পনা

বিরাট এদিন আরও বলেন, মাঠে নিজের উপস্থিতির সার্থকতাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। যখন ৫৯ রানে অপরাজিত ছিলাম তখন পরিকল্পনা ছিল গতকাল প্রথম থেকেই পজিটিভ খেলার। কিন্তু চোট পেয়ে শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় বেশিরভাগ সময় ক্রিজে কাটানোর লক্ষ্যে খেলতে থাকি। ভালো ফিল্ডিং সাজিয়ে ভালো বোলিং করছিল অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে লিড বাড়িয়ে জেতার জন্য ঝাঁপানোর পরিকল্পনা স্থির করা হয়।

ভাজ্জির ভবিষ্যদ্বাণী

ভাজ্জির ভবিষ্যদ্বাণী

এদিকে, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন হরভজন সিং। তিনি বলেন, বিরাট শতাধিক শতরান করতে পারবেন। দুটো বিষয় বিরাটের পক্ষে যাবে। তা হলো বয়স ও ফিটনেস। বিরাটের বয়স ৩৪ হলেও তিনি ২৪ বছরের ক্রিকেটারের মতো ফিট। বিরাট আরও ৫০টি শতরান করলেও অবাক হবেন না ভাজ্জি।

বিরাট ফ্যাক্টর

বিরাট ফ্যাক্টর

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, আমার বক্তব্যকে অত্যূক্তি মনে হতেই পারে। কিন্তু আবার বলছি, যদি সচিনের রেকর্ডটি কেউ ভাঙতে পারেন তিনি বিরাট কোহলিই। বাকিরা তাঁর পিছনে। তাঁর ব্যাটিং দক্ষতা ঈশ্বর-প্রদত্ত। ফিটনেসের বিষয়টিতে নজর রাখতে হবে। টেকনিক্যাল ত্রুটিও বিরাট সামলে নিতে পারবেন। বিরতির পর মাঠে ফিরে তিনি পাঁচটি সেঞ্চুরি করেছেন। ফলে দারুণ কামব্যাক বলাই যায়। তিনি তিন ফরম্যাটেই নিজের খেলা নিয়ে সচেতন বলেও মন্তব্য হরভজনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+