ভিডিও: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া অধিনায়ক রোহিতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট
ভিডিও: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয়া অধিনায়ক রোহিতকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট
অধিনায়কের দায়িত্ব গেলেও কর্তব্য এবং দায়িত্ব পালন থেকে সরে আসেননি বিরাট কোহলি। এক জন প্রাক্ত অধিনায়কের যে ভাবে বর্তমান অধিনায়ককে গাইড করা উচিৎ সেই ভাবেই রোহিত শর্মার ডিআরএস সিদ্ধান্ত নেওয়ার সময়ে পাশে থাকলেন বিরাট। রোহিত যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য এগিয়ে এসে সাহায্য করলেন কোহলি।

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছি ভারতীয় দল। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২২তম ওভারে শামার ব্রুকসের ব্যাটকে হালকা ছুঁয়ে যুজবেন্দ্র চহালের বল জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে। চহাল সহ ভারতীয় দলের অন্যরা আপিল করলেও আঙুল তোলেননি আম্পায়ার। এমনকী ভারতীয় দলের ক্রিকেটাররাও নিশ্চিত ছিলেন না বল আদৌ ব্যাটে লেগেছে কি না।
এরপরই সতীর্থদের রোহিত জিজ্ঞাসা করেন, "ব্যাটে কি লেগেছে নাকি ব্যাট প্যাডে লেগেছে, বিরাট কোহলি তখন বলেন ১০০% ব্যাট লেগেছে। আমার তো মনে হয় আউট আছে।" এর পরই ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।
ICYMI - @ImRo45 : Kya hai? Out hai?@imVkohli : Mere hisaab se out hai.
— BCCI (@BCCI) February 6, 2022
🔊 🔊 🔛, Mic 🔼 & a successful DRS
DO NOT MISS: Stump mic gem - Virat and co. persuade Rohit to take DRS 🎥 🔽
📹📹https://t.co/14XDnYuMrq @Paytm #INDvWI pic.twitter.com/tb4NYSx7qn
ডিআরএস-এ দেখা যায় ঠিকই বলেছিলেন কোহিল। ব্যাটে লেগেই চহালের বল জমা পড়েছে ঋষভের হাতে। এই উইকেটের পতনের ফলে ৭৮/৬ উইকেট হারিয়ে চাপে থাকা ওয়েস্ট ইন্ডিজ আরও চাপে পড়ে গিয়েছিল। এই ম্যাচে চহালের এটাই ছিল প্রথম উইকেট। গোটা ম্যাচে মোট চার উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চহাল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র রান পান প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। ৫৭ রান করে ছিলেন তিনি।
kohliiiiiiiiiiiiii pic.twitter.com/tr7j92R41A
— Aarav (@singlaaarav) February 6, 2022
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেট মাত্র ৪ উইকেট হারিয়ে চেজ করে নেয় ভারত। জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে নেমে মাত্র ২৮ ওভারেই প্রথম ওডিআই ম্যাচে জয় তুলে নিল রোহিত শর্মার দল। একই সঙ্গে ওডিআই ফরম্যাটে প্রথম দল হিসেবে এক হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল ভারত।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের দেওয়ার মাত্র ১৭৭ রানের তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা রান পেলেও রানের খরা অব্যহত ছিল বিরাট কোহলির ব্যাটে। হিটম্যানের ব্যাট থেকে ৬০ রানের ইনিংস এসে ছিল এই ম্যাচে। কম রান তাড়া করতে নামার ফলে চাপ এমনিতেই অনেক কম ছিল কিন্তু। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হলেন বিরাট। ব্যক্তিগত ৮ রানে ডাগ আউটের দিকে হাঁটা লাগান তিনি।












Click it and Unblock the Notifications