'প্রেমের ফাঁদ পাতা ভুবনে', বিরাটের জীবনের প্রেমিকাদের ভুলে গেলেন নাকি, এক ঝলকে দেখে নিন

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ের পর্ব সাঙ্গ, কিন্তু এখনও চর্চায় রয়েছেন বিরাট, কিন্তু তাঁর প্রাক্তনরা কী করছেন। 

'প্রেমের ফাঁদ পাতা ভুবনে'- কে যে কখন তাতে ধরা পড়ে তাঁর কোনও নিশ্চয়তা নেই। সেরকমই জানতেন না বিরাট কোহলিও। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেও বেশ কিছু পুরুষের সম্পর্ক ছিল। রণবীর সিং - এরকমই এক এক্স অনুষ্কার। তিনিও এখন বিয়ের বাঁধনে পড়বেন পড়বেন করছেন। কিন্তু জানেন কী বিরাটের প্রাক্তন বা 'এক্স'-রা সবাই সিঙ্গল।

ইজাবেল লেইত

ইজাবেল লেইত

বিরাটের গার্লফ্রেন্ডের তালিকা যদি সার্চ ইঞ্জিনে ফেলেন তাহলে প্রথম নাম এটাই আসে। ইজাবেল লেইত। ব্রাজিলিয়ান এই মডেল লেকমে -র বিজ্ঞাপনের চেনা মুখ। এছাড়াও একাধিক মডেলিং অ্যাসাইনমেন্ট তাঁর ব্যাগে। ২০১৩ তে টিন ড্রামা সিক্সটিন-এ। এছাড়াও অভিনয় করেছেন পুরানি জিন্স ছবিতে।

বিরাট সঙ্গিনী

বিরাট সঙ্গিনী

বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি কখনই লুকোছাপা করেন না। তাঁর সম্পর্কে তাঁর স্বীকারোক্তি তাঁরা ডেটিং করতেন।
দু বছর ডেট করেছেন তাঁরা | বন্ধু না হলে তাঁর প্রেমিক হওয়া যায়না এই জীবনাদর্শেই বিশ্বাস বোল্ড এই মডেলের। তবে এখনও প্রকাশ্যে আর কোনও সম্পর্ককে বয়ফ্রেন্ডের স্বীকৃতি দেননি তিনি।

তমন্না ভাটিয়া

তমন্না ভাটিয়া

দক্ষিণী ডাকসাইটে অভিনেত্রী তমন্না ভাটিয়া। তবে অবশ্য বাহুবলী করার পর তাঁর গায়ে শুধুমাত্র দক্ষিণী ট্যাগ আর লাগানো যায় না এখন তিনি ভারতের তাবড় অভিনেত্রীদের সারিতে জায়গা করে নিয়েছেন।

এ প্রথম প্রেম

এ প্রথম প্রেম

তখন বিরাটও আজকের বিরাট হননি, আর তমান্নাও আজকের তমান্না হন নি। তখনই বিরাটের সঙ্গে প্রথম প্রেম তমান্নার | দুজনের আলাপ হয়েছিল মোবাইলের বিজ্ঞাপনের শ্যুটিং য়ের সূত্র ধরে | তবে বছর খানেকের বেশি সেই প্রেম টেকেনি। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে একটি প্রোমোশান অনুষ্ঠানে হাজির ছিলেন তমান্না তারপরই রটেছিল আবার কী ভারতীয় অভিনেত্রী আর পাকিস্তান যোগ। কিন্তু আজ অবধি তার সদুত্তর মেলেনি।

সঞ্জনা রেড্ডি

সঞ্জনা রেড্ডি

ব্যাঙ্গালোর রয়াল চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে আইপিএলের শুরু থেকেই খেলছেন বিরাট কোহলি। সেই সূত্র থেকে দক্ষিণে বেশ ভালই যোগাযোগ বিরাটের। দক্ষিণী অভিনেত্রী সঞ্জনা রেড্ডিকে বিরাটের আইপিএল ম্যাচে হাজির থাকতেও দেখা গিয়েছিল। জল গড়ায়নি এই সম্পর্কেরও।

সারাহ জেন ডায়াস

সারাহ জেন ডায়াস

সময়টা ২০১৫ এই সময়েই নাকি সারা জন ডায়াস এসেছিলেন বিরাটের জীবনে। মিস ইন্ডিয়া সারা, যেমন বিখ্যাত ভিজে, ঠিক তেমনিই বলিউডি ফিল্ম ফোর্স টু তেও অভিনয় করেছেন। সেলিব্রিটি-র তকমা তারও মাথায় রয়েছে।

শর্ট টার্ম রিলেশনশিপ

শর্ট টার্ম রিলেশনশিপ

সারা বা বিরাট কেউই অবশ্য এই সম্পর্ক জনসমক্ষে স্বীকৃতি দেননি। কিন্তু বিরাটের সঙ্গে আলাদা দেখা করতে যেতেন সারা জন ডায়াস। তবে এই সম্পর্কটা থেকে আগে বিরাট নয়,সরে গিয়েছিলেন সারাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+