প্রথম ভারতীয় হিসেবে এই আন্তর্জাতিক রেকর্ডের মালিক বিরাট, কী বলছে পরিসংখ্যান

প্রথম ভারতীয় হিসেবে এই আন্তর্জাতিক রেকর্ডের মালিক বিরাট, কী বলছে পরিসংখ্যান

প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য নজির গড়েছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকানোর পর অপরাজিত থেকে এই অনন্য কীর্তি গড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দেশকে জেতাতে না পারলেও বিরাটের ইনিংস নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। বিরাটের সেই রেকর্ড পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

বিরাটের অপরাজিত ৭৭

বিরাটের অপরাজিত ৭৭

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি হেরে গিয়েছে ভারতীয় ক্রিকট দল। দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারেননি বিরাট কোহলি। ৪৬ বল ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আটটি চার ও চারটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটে অপরাজিত অর্ধশতরান

আন্তর্জাতিক ক্রিকেটে অপরাজিত অর্ধশতরান

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করা বিরাট এক অনন্য নজির স্থাপন করেছেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বার অর্ধশতরান করেও অপরাজিত থেকে গিয়েছেন কোহলি।

সচিনকে টপকে গিয়েছেন বিরাট

সচিনকে টপকে গিয়েছেন বিরাট

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার অর্ধশতরান করেও অপরাজিত থাকার রেকর্ড এর আগে ছিল সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ৪৯ বার এই নজির গড়েছেন মাস্টার ব্লাস্টার। তা টপকে গিয়েছেন কোহলি।

২৭টি অর্ধশতরান

২৭টি অর্ধশতরান

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি অর্ধশতরানের মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এই ফর্ম্যাটে মোট ২৭টি অর্ধশতরান রয়েছে ভারত অধিনায়কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+