IPL: এক জার্সিতে ১৬ বছর! আইপিএলে কোন ক্রিকেটারের রয়েছে এমন বিরল নজির?

বিরাট কোহলি মানেই রেকর্ডের রাজা। কোহলি মাঠে নামলেই রান করেন, রেকর্ড গড়েন। ভারতীয় দলের জার্সিতে একাধিক উজ্জ্বল ও নজির এবং মাইলস্টোন রয়েছে কিং কোহলির নামের পাশে। শুধু একদিনের বা টেস্টের ক্রিকেটেই নয়, একই সঙ্গে আইপিএলের মঞ্চেও একটি বিরল নজির রয়েছে বিরাট কোহলির নামের পাশে। কি সেই রেকর্ড? সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি আইপিএলে খেলেছেন বিরাট কোহলি। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ১৬ বছরে একটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন কিং কোহলি। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হয়েছিল। সেই বছর কোহলিকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই শুরু এরপর থেকে আরসিবি, আর বিরাটের জুটি অটুট থেকেছে। ২০২৩ সাল পর্যন্ত একটানা ১৬ টি মরসুম খেলেছেন আরসিবি জার্সিতে। আইপিএলের ইতিহাসে এমন দৃষ্টান্ত কোন ক্রিকেটারের নেই।

IPL

ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন আবার নেতৃত্বের ব্যাটন ছেড়ে ক্রিকেটার তকমাতেই ফিরে গিয়েছেন। কিন্তু আরসিবির সঙ্গে সম্পর্ক ছেদ হয়নি। ২০০৮ সালে ১৩ ম্যাচে ১৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। ২০০৯ সালে ১৬ ম্যাচে করেছিলেন ২৪৬ রান। ২০১০ সালে করেছিলেন ১৬ ম্যাটে ব্যাট হাতে করেছিলেন ৩০৭ রান। ২০১১ সালে ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৫৭ রান। ২০১২ সালে কিছুটা ফ্লপ হন কোহলি। ১৬ ম্যাচে কিন্তু কোহলি রান করেছিলেন ৩৬৪।

২০১৩ সালে ১৬ ম্যাচে করেছিলেন ৬৩৪ রান। ২০১৪ সালে ১৪ ম্যাচে করেছিলেন ৩৫৯ রান। ২০১৬ সালে ২০১৫ সালে ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫০৫ রান। তবে ২০১৬ সালটা অবশ্যই আইপিএল কেরিয়ারে এক ইতিহাস হয়ে থাকবে বিরাট কোহলির জন্য। কারণ সেই বছর ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন কিং কোহলি। এর মধ্যে রয়েছে চারটি শতরান এবং সাতটি হাফসেঞ্চুরি। ২০১৭ সালে ১০ ম্যাচে করেছিলেন ৩০৮ রান। ২০১৮ সালে ১৪ ম্যাচে করেছিলেন ৫৩০ রান।

২০১৯ সালে ১৪ ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৪৬৪ রান। ২০২০ সালে ১৫ ম্যাচে ৪৬৬ রান করেছিলেন বিরাট কোহলি। ২০২১ সালে ১৫ ম্যাচে ৪০৫ রানের বেশি করতে পারেননি কোহলি। ২০২২ সালে একেবারেই ফ্লপ যায় তাঁর ব্যাট। ১৬ ম্যাচে করেছিলেন মাত্র ৩৪১ রান। ২০২৩ সালে আবার রানে ফিরে আসেন কোহলি। করেছিলেন ১৪ ম্যাচে ৬৩৯ রান।
এখনও পর্যন্ত ২৩৭টি ম্যাচে ৭২৬৩ রান করেছেন। ব্যাটসম্যান বা অধিনায়ক, এখনও পর্যন্ত কোন বারই আইপিএল ট্রফি জিততে পারেননি কিং কোহলি। ২০২৪ সালে তাঁর আইপিএল ট্রফি জয়ের স্বপ্নপূরণ হবে? উত্তর দেবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+