IPL 2024: স্ট্রাইক রেট নিয়ে দিলেন সমালোচনার জবাব, আইপিএলে কোহলির বিরল কীর্তি

এলিমিনেটনের প্রথম ম্যাচেই রাজস্থানের কাছে হেরে চলতি আইপিএলে আরসিবির স্বপ্নের দৌড় শেষ হয়েছে। টানা ছয় ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফে প্রবেশ করেছিল আরসিবি। কিন্তু এলিমিনেটরের গাঁট পেরিয়ে কোয়ালিফায়ারে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু। ট্রফি জয়ের স্বাদ অধরা থাকলেও রেকর্ড বুক কিন্তু এবারও সচল রাখলেন কিং কোহলি।

১৭ মরশুম ধরে আইপিএল খেলছেন। সর্বাধিক ১০টি সেঞ্চুরির রেকর্ডও তাঁরই দখলে। তার ক্রিকেট যাত্রা মাইলফলক এবং রেকর্ডে সজ্জিত।২০২৬ সালের পর থেকে তার সবচেয়ে বেশি রান করেছেন এই মরশুমে, ২০১৬ সালে রেকর্ড ৯৭৩ রান করেছিলেন।

Virat Kohli

২০২৪ সালে তিনি ৭০০-র বেশি রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতক রয়েছে। কোহলির স্ট্রাইক রেট নিয়ে বার বার প্রশ্ন উঠেছিল। কিন্তু টুর্নামেন্টের শেষে সেই স্ট্রাইক রেট নিয়েই যাবতীয় সমালোচনার জবাব দিলেন। সেই সঙ্গে টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও স্বস্তিতে রাখেলন।

আইপিএলের ইতিহাসে কোহলি একমাত্র ক্রিকেটার যিনি ১৫০ স্ট্রাইকরেটে দুইবার ৭০০-র উপর রান করেছে। চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৭৪১ রান করে আইপিএল যাত্রা শেষ করেছেন কোহলি। স্ট্রাইকরেট ১৫৪.৭। এরআগে ২০১৬ সালে আইপিএলে সর্বোচ্চ ৯৭৩ রান করেছি‌লেন কোহলি, সেই মরশুমেও বিরাটের স্ট্রাইকরেট ১৫০ প্লাস ছিল।

আইপিএলে সর্বোচ্চ ৭০০-র বেশি এবং ১৫০ প্লাস স্ট্রাইকরেট আছে আরও তিন ক্রিকেটারের। ২০২৩ সালে শুভমান গিল সর্বোচ্চ ৮৯০ রান করেছিলেন ১৫০ প্লাস স্ট্রাইকরেটে। চেভিড ওয়ার্নার ২০১৬ সালে ৮৪৮ রান করেছিলেন ১৫০ প্লাস স্ট্রাইকরেটে। ২০১২ সালে ক্রিস গেইল ৭৩৩ রান করেছিলেন ১৫০ প্লাস স্ট্রাইকরেটে।।
আইপিএলের ২৫২টি ম্যাচের ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন বিরাট। আরসিবি তারকা ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটারের আইপিএলে এমন নজির নেই।

রান করলেও ১৭ মরশুম শেষ শুধুই শূন্যতাই প্রাপ্তি কোহলির। আগামী ট্রফি জয়ের সন্ধানে আগামী মরশুমে তাঁকে দলবদলের পরামর্শও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন।

এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে বেঙ্গালুরুর হারের পরে সম্প্রচারকারী চ্যানেলে পিটারসেন বলেন, "আমার মনে হয় এ বার বিরাটের ভাবার সময় এসেছে। ওকে দল ছাড়তে হবে। রোনাল্ডো, মেসিও তো দল ছেড়েছে। নিজের লক্ষ্যপূরণের জন্য বিরাটকে সিদ্ধান্ত নিতেই হবে।আমার মনে হয় ওর দিল্লি ক্যাপিটালসে যাওয়া উচিত। কারণ, ও দিল্লির ছেলে। ওখানে ওর বাড়ি আছে। পরিবার আছে। দিল্লির হয়ে খেললে ও পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারবে"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+