Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটারের সিংহাসনে বিরাট, রোহিত নেমে গেলেন তিনে

একদিনের আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটারের সিংহাসন ফের দখল করলেন বিরাট কোহলি। রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে।

গত রবিবার ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওডিআইয়ে কোহলি ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। সেই কারণেই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তাঁর এই উত্থান।

এই নিয়ে ১১ বার বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হলেন বিরাট। ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার তিনি আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষস্থান দখল করেছিলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি আপাতত ৮২৫ দিন তিনি বিশ্বের ১ নম্বর ব্যাটারের সিংহাসনে থাকার কীর্তি গড়লেন।

সবচেয়ে বেশিদিন বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার থাকার নিরিখে বিরাট আপাতত দশে। রেকর্ড রয়েছে ভিভিয়ান রিচার্ডসের দখলে (২৩০৬ দিন)। বিরাট টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শেষ পাঁচটি ওডিআইয়ে তাঁর রান যথাক্রমে অপরাজিত ৭৪, ১৩৫, ১০২ ও ৯৩।

রোহিত শর্মা প্রথম ওডিআইয়ে ২৬ রানে আউট হয়েছিলেন। ফলে ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থানই শুধু হারাননি, নেমে গেলেন তিনে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ভদোদরায় প্রথম ওডিআইয়ে ৭১ বলে ৮৪ রান করার সুবাদে তিন থেকে উঠে এলেন দুইয়ে। লোকেশ রাহুল প্রথম ওডিআইয়ে ২১ বলে অপরাজিত ২৯ রান করে উঠে এসেছেন ১১ থেকে বারো নম্বরে।

আজ রাজকোটে দ্বিতীয় ওডিআইয়ে নিউজিল্যান্ড টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। অধিনায়ক শুভমান গিল করেন ৫৩ বলে সর্বাধিক ৫৬। রোহিত শর্মা ৩৮ বলে ২৪, বিরাট কোহলি ২৯ বলে ২৩ ও শ্রেয়স আইয়ার ১৭ বলে ৮ রান করে আউট হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+