বিরাট কোহলির টেস্ট শতরানের খরা নিয়ে কটাক্ষ, আইসল্যান্ড ক্রিকেটকে পাল্টা জবাব ভক্তদের

বিরাট কোহলি ২০১৯ সালের পর থেকে টেস্টে শতরান পাননি। তা নিয়ে এবার কটাক্ষ করল আইসল্য়ান্ড ক্রিকেট।

রোহিত শর্মার নেতৃত্বে ভারত ইতিমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেলেছে। পরের টার্গেট বিশ্বের ১ নম্বর টেস্ট দলের তকমা অজিদের থেকে ছিনিয়ে নেওয়া। মার্চের ১ তারিখ থেকে ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু। তার আগে বিরাট কোহলিকে খোঁচা দিল আইসল্যান্ড ক্রিকেট।

বিরাটকে কটাক্ষ

বিরাটকে কটাক্ষ

আইসল্যান্ড ক্রিকেট এর আগেও বিরাট কোহলিকে কটাক্ষ করেছে। তবে এবার তাদের টুইট দেখে পাল্টা জবাব দিয়েছেন বিরাট কোহলির ভক্ত ও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিকে শতরান পেয়েছেন। তবে টেস্ট শতরান আসেনি ২০১৯ সালের পর। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শতরানের পর থেকে দীর্ঘ সময় ধরে শতরানের খরা ছিল বিরাটের ব্যাটে। তা প্রথমে কাটে এশিয়া কাপে। যদিও টেস্টে এখনও শতরান অধরাই।

আইসল্যান্ড ক্রিকেটের খোঁচা

আর এই পরিসংখ্যান তুলে ধরেই খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। আইসল্যান্ড ক্রিকেটের টুইটারে লেখা হয়েছে, এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই ভারতীয় সমর্থকদের খুশি করবে না। যদিও এটা বাস্তব যে, বিরাট কোহলি ২৩টি টেস্টে শতরান পাননি। শেষ শতরানটি এসেছিল ২০১৯ সালে। দীর্ঘ সময় আর কত দীর্ঘ? এই টুইটের পাল্টা দিতে দেরি করেননি বিরাট-অনুরাগীরা। কেউ লিখেছেন, ২০২০ সাল ও ২০২১ সালের মাঝামাঝি অবধি কোভিডের কারণে খেলা হয়নি। ফলে ১ বছর কোহলি শতরান পাননি। ভিকে এতগুলি শতরান করেছেন যে তাঁকে এই সময়টা দেওয়াই যায়।

কোহলির হয়ে ব্যাট ধরলেন ভক্তরা

কোহলির হয়ে ব্যাট ধরলেন ভক্তরা

কেউ আবার লিখেছেন, বিরাট একেকটা ফরম্যাটে ফর্মে ফিরছেন। স্পিন খেলতে কিছুটা সমস্যা ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তা কাটিয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। তিনি ৮৩ বলে ৪৪ ও ৩০ বলে ২১ রানের ইনিংস যেভাবে খেলেছেন তাতেই সেই ইঙ্গিত মিলেছে। কারও কথায়, শতরান কোনও ব্যাটারের মাপকাঠি হতে পারে না। তিনি ধারাবাহিকভাবে রান পাচ্ছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের টুইট করা থেকে আইসল্যান্ড ক্রিকেটকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন অনেকে।

পরিসংখ্যান একনজরে

পরিসংখ্যান একনজরে

বিরাট নাগপুর টেস্টে ১২ রান করেছিলেন। দিল্লিতে করেন ৪৪ ও ২০। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের বাউন্ডারি তুলনায় ছোট। ব্যাটারদের সহায়ক উইকেটই সেখানে হয়। ফলে ইন্দোরেই বিরাটের ব্যাটে টেস্ট শতরানের খরা কাটার অপেক্ষায় সকলে। ইডেনে শেষ টেস্ট শতরানের পর ৩৯টি ইনিংসে বিরাট টেস্ট শতরান পাননি। যদিও এই সময়কালে তিনি ৬টি অর্ধশতরান করেছেন। তার মধ্যে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪, চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭২ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ রানের ইনিংস খেলেন। গত এক বছর ধরে ১৩ ইনিংসে টেস্টে অর্ধশতরানও আসেনি কোহলির ব্যাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+