বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে একাধিক নজির গড়ার মুখে, টপকাতে পারবেন রোহিতকে?

মোহালিতে মঙ্গলবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ। আজ থেকে অনুশীলনে নেমে পড়ছে অ্যারন ফিঞ্চের দল। ভারতীয় দলের অনুশীলন শুরু কাল থেকে। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে শতরানকারী বিরাট কোহলির দিকে থাকবে নজর। আসন্ন সিরিজে তিনি একাধিক নজির গড়তে চলেছেন।

১১ হাজারের মাইলস্টোন

১১ হাজারের মাইলস্টোন

প্রথম ভারতীয় হিসেবে টি ২০ ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে কোহলির আর ৯৮ রান দরকার। তিনি ৩৪৯টি ম্যাচ খেলেছেন, ৩৩২টি ইনিংসে ৬২ বার অপরাজিত থেকে ১০৯০২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১২২ এসেছে আফগানিস্তানের বিরুদ্ধে। টি ২০ ক্রিকেটে কোহলির ব্যাটিং গড় ৪০.৩৭, স্ট্রাইক রেট ১৩২.৯৫। ৬টি শতরান ও ৮০টি অর্ধশতরান রয়েছে। কোহলির ৫টি শতরান এসেছে আইপিএলে, একটি আন্তর্জাতিক শতরান এসেছে এবারের এশিয়া কাপে। টি ২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক ক্রিস গেইল (১৪৫৬২)। দ্বিতীয় স্থানে রয়েছেন শোয়েব মালিক (১১৮৯৩) ও তৃতীয় স্থানে কায়রন পোলার্ড (১১৮২৯)। আপাতত টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কোহলির অবস্থান চতুর্থ স্থানে।

দ্রাবিড়কে টপকাতে চলেছেন

দ্রাবিড়কে টপকাতে চলেছেন

বিরাট কোহলি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রাহুল দ্রাবিড়কে টপকাতে চলেছেন। দ্রাবিড় তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ২৪০৬৪ রান করেছেন। বিরাট কোহলি দেশের হয়ে খেলেছেন ৪৬৮টি ম্যাচ। তাঁর মোট রান ২৪০০২। ব্যাটিং গড় ৫৩.৮১, ৭১টি শতরান ও ১২৪টি অর্ধশতরান রয়েছে। সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে তিনি আফগানিস্তান ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন।

রোহিতের ঘাড়ে নিঃশ্বাস

রোহিতের ঘাড়ে নিঃশ্বাস

টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম দুইয়ে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ১৩৬টি ম্যাচে ১২৮ ইনিংস খেলে ৩৬২০ রান করেছেন, চারটি শতরান ও ২৮টি অর্ধশতরান-সহ। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা কোহলি ১০৪টি টি ২০ আন্তর্জাতিকে একটি শতরান ও ৩২টি অর্ধশতরান-সহ ৩৫৮৪ রান করেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের মোট ৬টি টি ২০ আন্তর্জাতিক রয়েছে। এই পরিস্থিতিতে রোহিতের থেকে বিরাটের রানের ব্যবধান মাত্র ৩৬। ফলে টি ২০ আন্তর্জাতিকে রোহিতকে সরিয়ে বিরাট রানের সিংহাসন দখল করতে পারেন সেদিকেও তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

রোহিত শর্মা ও বিরাট কোহলি- দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি করে টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। রোহিত খেলছেন ২০০৭ থেকে, বিরাট ২০১২ থেকে। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে ১৯টি ম্য়াচে (একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল) ১৮টি ইনিংসে ৭১৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৯০। গড় ৫৯.৮৩, স্ট্রাইক রেট ১৪৬.২৩। সাতটি অর্ধশতরান রয়েছে। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি ম্যাচের (একটি বৃষ্টিতে পরিত্যক্ত) মধ্যে ১৬টি ইনিংসে ব্যাট করে ৩১৮ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৭৯। গড় ২২.৭১, স্ট্রাইক রেট ১৩৩.৬১। তিনটি অর্ধশতরান রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+