দুবাইয়ের গরমে কীভাবে নিজেকে ঠাণ্ডা রাখছেন বিরাট, জেনে নেওয়া যাক

দুবাইয়ের গরমে কীভাবে নিজেকে ঠাণ্ডা রাখছেন বিরাট, জেনে নেওয়া যাক

আর ১৭ দিন পর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট আয়োজন করা যতটা চ্যালেঞ্জের, ঠিক ততটাই কষ্টের দুবাই, আবু ধাবি এবং শারজাহের গরম। অথচ এই তিন শহরে আইপিএলের ম্যাচগুলি খেলতে হবে ক্রিকেটারদের। সে অনুভূতি যে মোটেই আরামের নয়, তা অনুশীলনে নেমেই হাড়েহাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলিরা। এহেন পরিস্থিতিতে কীভাবে নিজেকে ঠাণ্ডা রাখছেন আরসিবি অধিনায়ক, তা তিনি নিজেই জানালেন।

দুবাইয়ের গরমে কীভাবে নিজেকে ঠাণ্ডা রাখছেন বিরাট, জেনে নেওয়া যাক

আইপিএল খেলতে দুবাইতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিসিসিআই নির্দেশিত ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে এবং কোভিড-১৯ টেস্টের পর নেটে অনুশীলনে নেমে পড়েছেন আরসিবি-র ক্রিকেটাররা। পাল্লা দিয়ে জিমে গা ঘামাচ্ছেন বিরাট কোহলিরা। এবং হাড়েহাড়ে টের পাচ্ছেন যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা ঠিক যতটা চ্যালেঞ্জের, তার চেয়েও বেশি কষ্টদায়ক আমিরশাহীর উষ্ণ ও আর্দ্র আবহাওয়া। তা বলে অনুশীলনে কোনও ঘাটতি রাখছে না টিম কোহলি। সঙ্গে নিজেদের ঠাণ্ডা রাখার মোক্ষম উপায়ও বেছে নিয়েছেন তাঁরা।

দুবাইয়ের গরমে কীভাবে নিজেকে ঠাণ্ডা রাখছেন বিরাট, জেনে নেওয়া যাক

নেটে নিজের ব্যাটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। লিখেছেন, সঠিক আপেক্ষিক আর্দ্রতার মধ্যে উপযুক্ত অনুশীলন সেশন শেষে তিনি নিজেকে সামলে নিয়েছেন। পরে জানা যায়, দুবাইতে প্রতিদিন অনুশীলন শেষে বরফ জলে স্নান করছেন বিরাট কোহলিরা। আরসিবি অধিনায়কের ওই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+