Virat Kohli: আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর, ফিরে দেখা কিং কোহলির সৃষ্টি সেরা রেকর্ডগুলি

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। কিং কোহলি মানেই রেকর্ডের রাজা, ব্যাট হাতে ২২ গজে নািমলেই নিত্য নতুন রেকর্ড গড়েন। গত দেড় দশকের বেশি সময় ধরেই ভারতীয় ব্যাটিংয়ের নিউক্লিয়াস কোহলি। এই ১৬ বছরে ক্রিকেটার থেকে অধিনায়ক হয়েছেন বা নেতৃত্ব ছেড়ে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলছেন।

২০০৮ সালে ১৮ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল কোহ‌লির, এরপর থেকে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন কোহলি। ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসরও ঘোষণা করেছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোহলির কেরিয়ারের গুরুত্বপূর্ণ রেকর্ডগুলি।

Virat Kohli

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিায়ে ২৬৯৪২ রান করেছেন কোহলি। রানের নিরিখে সচিন তেন্ডুলকর, কুমার সঙ্গকারা, রিকি পন্টিংয়ের পরেই আছেন কোহলি।প্রাক্তন ভারত অধিনায়ক কোহলি ১১৩ টেস্টে ৮৮৪৮, ওডিআইতে ১৩৯০৬, টি২০-তে ৪১৮৮ রান করেছেন।

আইপিএলের ইতিহাসে সর্বোচচ্ রান সংগ্রাহক। ২৫২ ম্যাচে ৮০০৪ রান করেছেন। এরমধ্যে আছে ৮টি শতরান এবং ৫৫টি অর্ধশতরান।২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছিলেন কোহলি।

ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি। বিরাট ভারতীয় দলকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দেন। এরমধ্যে ৪০টিতে ভারত জয় পায়। তাঁর নেতৃত্বের ১৭টি টেস্ট ম্যাচ হারে এবং ১১টি ড্র করে টিম ইন্ডিয়া। তাঁর নেতৃত্বের অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত।


একদিনের ক্রিকেটে ৫০টি শতরান আছে কোহলি। যা সর্বকালীন রেকর্ড। সচিনের ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সব ফর্ম্যাট মি‌লিয়ে তাঁর শতরানের সংখ্যা ৮০। সচিনের ১০০টি শতরানের পরেই আছেন কোহলি।

টেস্ট অধিনায়ক হিসেবে সব থেকে বেশি দ্বিশতরান করার নজির আছে কোহলির। অধিনায়ক থাকাকালীন টেস্টে ৭টি দ্বিশতরান করেছেন কোহলি। ক্যাপ্টেন থাকাকালীন লারা করেছিলেন ৫টি দ্বিশতরান।

কোহলি তাঁর ১৬ বছরের কেরিয়ারে তিনটি আইসিসি ট্রফি জিতেছেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ। এরমধ্যে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন কোহলি। বিরাটের সাফল্যের মুকুটে শুধুই মণিমুক্ত। তবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব অধরাই আছে কোহলির।


২০২৩ সালে ২৭টি একদিনের খেলেছেন। সেখানে তিনি মোট ১৩৭৭ রান করেছেন। গড় ছিল মোট ৭২-এর ওপর।২০২৩ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন তিনি। তাই আইসিসির ওয়ান ডে প্লেয়ার অফ দ্য ইয়ার অ্য়াওয়ার্ড পুরস্কার পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+