ভারতের পরিকল্পনায় বিরাট বোলারদের দৌড়ে! টি ২০ আন্তর্জাতিকে কোহলি কাদের আউট করেছেন?

বিরাট কোহলি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ১ ওভার বল করেছিলেন, দিয়েছিলেন ৬ রান, কোনও উইকেট পাননি। এর আগে টি ২০ আন্তর্জাতিকে তাঁকে শেষবার বল করতে দেখা গিয়েছিল ওয়াংখেড়েতে টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে। সেই ম্য়াচে বিরাট ১.৪ ওভার বল করেছিলেন, ১৫ রান দিয়ে তুলে নিয়েছিলেন ওপেনার জনসন চার্লসের উইকেট। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে বোলার হিসেবে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার যে পরিকল্পনা রয়েছে সেই ইঙ্গিত মিলল আজ।

কোহলির বোলিং

ভারতের অনুশীলন চলাকালীন এদিন বিরাট কোহলি ব্যাট করার পর আধ ঘণ্টা বোলিং করেন। ব্যাটিংয়ের সময় জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদবদের শর্ট পিচ ডেলিভারি সামলালেন। মনে করা হচ্ছে, তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষের অস্ত্র ভোঁতা করতেই এই বিশেষ অনুশীলন। এরপর বোলিং করলেন টানা। তাঁর বোলিং মাঝেমধ্যে অস্বস্তিতে ফেলল অক্ষর প্যাটেলকেও। যা দেখে বিরাট-সুলভ সেলিব্রেশনও নজরে এসেছে। বিরাট যখন বল করছিলেন তখন সেদিকে নজর রাখছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।

বাড়ছে বিকল্প

বাড়ছে বিকল্প

গত টি ২০ বিশ্বকাপের আগে ভারত কোহলির নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচেও হাত ঘোরাতে দেখা গিয়েছে বিরাটকে। বিশষজ্ঞদের ধারণা, টি ২০ আন্তর্জাতিকে ব্য়াটারদের থিতু হতে না দিয়ে সাত বা আটজন বোলারও ব্যবহার করা হয়। বিরাট কোহলিকে তাই ষষ্ঠ বা সপ্তম বোলার হিসেবে ব্যবহারের পরিকল্পনা ভারত করতেই পারে। অক্ষর প্যাটেল প্রথম একাদশে থাকতে পারেন রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে। বিরাটের বোলিং সামলানোর পাশাপাশি তিনি রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের স্পিন সামলালেন।

বিরাট উন্মাদনা

বিরাট উন্মাদনা

মোহালিতে পা রাখার পর থেকেই বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। সে তাঁর নতুন হেয়ার স্টাইলের জন্যই হোক বা অনুশীলনে চেনা মেজাজে থাকা। এদিন বিরাটের বোলিংয়ের দৃশ্য রীতিমতো ভাইরাল হয়েছে। বিরাট চার্লসের উইকেটটি ছাড়াও টি ২০ আন্তর্জাতিকে আরও তিনটি উইকেট পেয়েছেন। ২০১১ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩ ওভারে ২২ রান দিয়ে নিয়েছিলেন কেভিন পিটারসেনের উইকেট, স্টাম্প করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই বছর কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট সমিত প্যাটেলের উইকেট তুলে নিয়েছিলেন। ২.৪ ওভারে দেন ১৩ রান। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে পাকিস্তানেরবিরুদ্ধে তিনি ৩ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচ করেছিলেন। বোল্ড করেছিলেন অধিনায়ক মহম্মদ হাফিজকে।

ছন্দে বুমরাহ

এদিনও ভারতীয়দের নেটে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে জসপ্রীত বুমরাহকে। বিরাট কোহলি একবার খোঁচাও দিয়ে বসেন। অস্বস্তিতে ফেললেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়াকে। দীনেশ কার্তিক বেশিক্ষণ নেট প্র্যাকটিস করেননি। ফলে তাঁর কাল খেলার সম্ভাবনা কম। নেট সেশনে দেখা যায়নি দীপক হুডাকেও। ঋষভ পন্থ আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং অনুশীলন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+