বিরাট লর্ডসের নেটে নামলেও সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়! 'বিশ্রাম' জরুরি? কী বলছে পরিসংখ্যান?
বিরাট কোহলি ফর্মে নেই। ফর্মে থাকা ক্রিকেটারদের বসিয়ে কোহলিকে খেলানো হয়েছিল ইংল্যান্ডে দুটি টি ২০ আন্তর্জাতিকে। ১ ও ১১ রানের বেশি করতে পারেননি। তারপর থেকেই কুঁচকির টানের কারণে তিনি মাঠের বাইরে। খেলতে পারেননি প্রথম একদিনের আন্তর্জাতিকে। আজ খেলতে পারেন। ম্যাচের আগে তাঁকে ব্যাট হাতে নেটে দেখা গিয়েছে। আগেই ঠিক হয়ে গিয়েছিল, তিনি ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজ খেলবেন না। আজ যে টি ২০ সিরিজের দল ঘোষণা হয়েছে তাতেও নেই বিরাট।
Virat Kohli warming up in the nets ahead of the 2nd ODI against England.#ENGvIND pic.twitter.com/BgDquilIOz
— BCCI (@BCCI) July 14, 2022

বিরাট ক্যারিবিয়ান সফরে 'বিশ্রামে'
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, বিরাট কোহলি বিসিসিআইকে অনুরোধ করেছিলেন তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দিতে। বিগত টি ২০ বিশ্বকাপের পর বিরাট প্রায়ই বিশ্রাম নিয়েছেন। তবে আইপিএলের সব ম্যাচেই খেলেন! ফর্মে নেই। ছন্দে ফিরতে বেশি অনুশীলন, ম্যাচ প্র্যাকটিসের উপর সকলে জোর দিলেও বিরাট উল্টো রাস্তায় চলতেই পছন্দ করেন। নির্বাচকরাও অনিচ্ছুক বিরাটকে ওয়েস্ট ইন্ডিজে পাঠাতে চাইলেন না। এখন প্রশ্ন হচ্ছে,যাঁরা বিরাটের অনুপস্থিতিতেও ভালো খেলছেন, ছন্দহীন কোহলিকে নিতে তাঁদের বাদ দেওয়াটা কতটা সমীচীন? পরিসংখ্যান বলছে, যতই ক্রীড়াসূচি ঠাসা হোক না কেন, বিরাট এমন কিছু বেশি খেলেননি যাতে বারবার বিশ্রাম নিতে হবে। করোনা পরিস্থিতি কাটিয়ে ক্রিকেট শুরুর পর বিরাটের ফর্ম কীভাবে জঘন্য রূপ পেয়েছে তা স্পষ্ট পরিসংখ্যানেই।

ফর্ম গিয়েছে তলানিতে
২০২০ সালে করোনা পরিস্থিতি কাটিয়ে ক্রিকেট শুরুর পর থেকে বিরাট কোহলি ১৬টি টেস্ট খেলেছেন। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কার পাশে থাকতে। সেই টেস্টে বিরাট কোহলি করেছিলেন ৭৪ ও ৪ রান। ২০২০-র ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় তিনটি টি ২০ ম্যাচে বিরাটের রান ছিল যথাক্রমে ৯, ৪০ ও ৮৫। সেই অস্ট্রেলিয়া সফরেই টি ২০ সিরিজের আগে তিনটি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ছিল যথাক্রমে ২১, ৮৯ ও ৬৩।

পরিসংখ্যান কোহলি-সুলভ নয়
২০২১ সালে বিরাট ১১টি টেস্ট খেলেছেন, ১৯ ইনিংসে রান করেছেন ৫৩৬, সর্বাধিক স্কোর ৭২। গড় ২৮.২১, স্ট্রাইক রেট ৪৪.০৭। চারটি অর্ধশতরান করেছেন। ২০২২ সালে চারটি টেস্টের সাতটি ইনিংসে তাঁর স্কোর ২২০, সর্বাধিক স্কোর ৭৯, গড় ৩১.৪২, স্ট্রাইক রেট ৪০.৫১, একটিই অর্ধশতরান করেছেন। ২০২১ সালে বিরাট তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, রান করেছেন ১২৯, সর্বাথিক ৬৬। গড় ৪৩, স্ট্রাইক রেট ৮৬.৫৭। চলতি বছর ৬টি একদিনের আন্তর্জাতিকে বিরাট ১৪২ রান করেছেন, সর্বাধিক ৬৫, গড় ২৩.৬৬, স্ট্রাইক রেট ৭৫.৫৩, মাত্র দুটি অর্ধশতরান করেছেন, ২ বার আউট হয়েছেন শূন্য রানে। ২০২১ সালে বিরাট ১০টি টি ২০ আন্তর্জাতিকের ৮টি ইনিংসে ২৯৯ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ৮০, গড় ৭৪.৭৫, স্ট্রাইক রেট ১৩২.৮৮। চারটি অর্ধশতরান করার পাশাশি একটিতে শূন্যে আউট হন। তবে অধিনায়কত্ব ছাড়ার পর চলতি বছর চারটি টি ২০ আন্তর্জাতিকে তিনি মোট ৮১ রান করেছেন, সর্বাধিক ৫২, গড় ২০.২৫, স্ট্রাইক রেট ১২৮.৫৭। একটিই অর্ধশতরান এসেছে কোহলির ব্যাট থেকে।

অখুশি ক্রিকেটপ্রেমীরা
একটা সময় ছিল যখন অনেকেই মনে করছিলেন, বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের শততম শতরানের রেকর্ড ভাঙতে পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, ওই রেকর্ড-সহ অনেক রেকর্ডই অক্ষত থেকে যাবে। বিরাট কোহলির দলে জায়গা ধরে রাখাই কঠিন হবে। যদিও বোর্ডসূত্রে খবর, নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিরাটকে রেখেই টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা করছেন। কতদিন ক্রিকেটীয় যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে তা করা যাবে বোঝা যাচ্ছে না। তবে বিরাট কোহলির অনুরোধ রক্ষা করে তাঁকে বিশ্রাম দেওয়ায় অখুশি সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিম। কেউ বলছেন, বিরাটের কেরিয়ার শেষের মুখে। কারও কথায়, বিশ্রামের ছুতোয় বিরাট বাদই পড়েছেন। সবমিলিয়ে অস্বস্তি কাটছে না কিং কোহলির।
Kohli dropped ? If yes then ok. If no and if he was rested… I mean seriously… he is resting in pavilion since last 3 years.. BCCI to Kohli- pic.twitter.com/q9PBUBuMnO
— Ranjan (@ranjanninu) July 14, 2022
— neeraj. (@_masterofchase_) July 14, 2022
— 𝕃𝕒𝕫𝕪 𝔼𝕝𝕖𝕘𝕒𝕟𝕔𝕖 🎭 (@ELEGANCE_45) July 14, 2022
— Rishabh Pandey (@rishabhpost) July 14, 2022












Click it and Unblock the Notifications