IPL 2024: নিজের ভুল স্বীকার করে নিলেন, আউট বিতর্কে জড়িয়ে বিরাট শাস্তি পেলেন কোহলি
আইপিএলেক শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি। রবিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আউটের পর বিরাটকে দেখা যায় বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে আম্পায়ারদের দিকে এগিয়ে যেতে। বেশ কিছুক্ষণ আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয়েছিল কোহলির। আইপিএলেড়র বিধি লঙ্ঘন করে শাস্তির মুখে পড়লেন কোহলি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর।
ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে কোহলিকে শাস্তি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ।কোহলি অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। সোমবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বার্তায় বিরাট কোহলির শাস্তির কথা ঘোষণা করা হয়েছে।

আইপিএলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের আচরণ বিধির ২.৮ ধারায় অভিযুক্ত হয়েছেন কোহলি। আরসিবি ক্রিকেটার লেভেল ১ পর্যায়ের অপরাধ করেছেন। খেলা শেষ হওয়ার পর ম্যাচ রেফারি অমিত শর্মা কোহলিকে শুনানির জন্য ডেকে পাঠান । এই শুনানিতে আরসিবির প্রাক্তন দলনেতা প্রথমেই নিজের দোষ স্বীকার করে নেন। দুঃখপ্রকাশ করেও শাস্তির হাত থেকে রেহাই পেলে না কিং কোহলি। তাঁকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
হর্ষিত রানার বলে ফিরে যান ৮ বলে ১৮ করে। এই আউট নিয়েই তীব্র বিতর্ক দেখা গিয়েছে আইপিএলে। প্রযুক্তিগত ত্রুটির কারণেই নাকি আউট হয়েছেন বিরাট, এমনই তথ্য উঠে আসে।গত মরশুমের আইপিএলেও গৌতম গম্ভীরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে শাস্তির মুখে পড়তে হয়েছিল কোহলিকে। এই মরশুমে আউট বিতর্কে জড়িয়ে ফের শাস্তি পেলেন কিং কোহলি।
রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে বিরাটের আউট যেন বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। বিরাট কি আউট ছিলেন না? আম্পায়ার কি তাঁকে ভুল আউট দিয়েছেন? এই নিয়ে চলছে আগুনে বিতর্ক। পরিস্থিতি যাই হোক না কেন, বিরাট কিন্তু বিতর্কের কেন্দ্রে। আউট হয়ে তিনি যে ঝামেলা করেছেন, তার খেসারত দিতে হল। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল তাঁর। স্লো ওভার রেটের কারণে ক্যাপ্টেন ফাফ দু'প্লেসির ১২ লক্ষ টাকা জরিমান হয়েছে।
শুধু কোহলি নন, একইসঙ্গে রবিবারের ম্যাচে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান গম্ভীর ও কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। মাঠ থেকে ডাগআউটের উদ্দেশে কিছু ইঙ্গিত করতে দেখা যায় শ্রেয়স আইয়ারকে। তার কয়েক মিনিট পরে গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। ক্রিকেটার পরিবর্তন নিয়েই চতুর্থ আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান কেকেআরের দুই সাপোর্ট স্টাফ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications