কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় হতবাক অনেকেই, ক্যাপ্টেন বিরাটকে কুর্নিশ রিচার্ডস থেকে রাহুলের

মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাটন যখন বিরাট কোহলি পেয়েছিলেন তখন ভারত বিশ্বে সাত নম্বরে। তারপর থেকে টানা ৬ বছর ভারত টেস্টে এক নম্বর দল থেকেছে, পাঁচবার আইসিসির টেস্ট গদা (ICC Test Mace) দখল করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। বিরাট যখন অধিনায়কত্ব ছাড়লেন তখনও ভারত টেস্টে ১ নম্বর দল। তবে বিরাট কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর এখনও কোনও টুইট করেননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

টেস্ট ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

টেস্ট ক্রিকেটে শুধু ভারত বা এশিয়া নয়, বিশ্বের সেরা টেস্ট ক্যাপ্টেনদের তালিকায় উচ্চারিত হবে বিরাট কোহলির নাম। বিশ্ব ক্রিকেটের অনেকেই মনে করেন, এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট কোহলি ছাড়া আর কেউ নন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পরাজয়ের পর বিরাট যখন আচমকা টুইটারের মাধ্যমে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে তিন ফরম্যাটেই সাধারণ ক্রিকেটার হয়ে গেলেন, সেই সিদ্ধান্ত হতবাক করেছে ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরকে। উল্লেখ্য, রবি শাস্ত্রী ও কোচিং স্টাফরা ভারতকে ধারাবাহিকভাবে টেস্টে সাফল্য এনে দিতে যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তা রয়েছে বিরাটের বিবৃতিতে।

জাফরের কুর্নিশ

ওয়াসিম জাফর টুইটে লিখেছেন, বিরাট যখন দায়িত্ব নিয়েছিলেন টেস্ট দলের তখন বিদেশে টেস্ট জেতাকে বড় কৃতিত্ব বলে মনে করা হতো। এখন বিদেশে টেস্ট ভারত হারলে সেটাকে অঘটন বলা হয়। এতেই বোঝা যায় অধিনায়ক বিরাট ভারতীয় ক্রিকেটকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছেন। বিরাটের এই উত্তরাধিকার বহন করাই যে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়কের দায়িত্ব হবে সেটাই মনে করিয়ে দিয়েছেন জাফর।

রায়না অবাক

সুরেশ রায়নাও বিরাটের আচমকা ঘোষণায় অবাক হয়েছেন। কিন্তু এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁর টুইট, ভারত তথা বিশ্ব ক্রিকেটের জন্য বিরাট যা করেছেন তাকে বাহবা জানাতেই হয়। ভারতের অন্যতম আগ্রাসী ও ফিট ক্রিকেটারদের মধ্যে বিরাট একজন। আশা করব, ভারতের ক্রিকেটার হিসেবে তাঁর কেরিয়ার আরও উজ্জ্বল হবে।

বিসিসিআই ও জয় শাহের প্রতিক্রিয়া

ভারতের টেস্ট দলকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য বিরাটের টুইট রিটুইট করে এবং টেস্ট জয়ের পরিসংখ্যান দিয়ে দেশের সফলতম টেস্ট ক্যাপ্টেনকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ টুইটে লিখেছেন, ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তাতে তাঁকে ধন্যবাদ জানাই। দলের ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছেন। দেশে ও বিদেশে ভারত তাঁর অধিনায়কত্বে ভালো খেলেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট জয় সবচেয়ে স্পেশ্যাল।

গর্বিত বীরু

বিরাট কোহলির উদ্দেশে বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অসাধারণ কেরিয়ারের জন্য বিরাটকে অজস্র ধন্যবাদ। পরিসংখ্যান মিথ্যা কথা বলে না, আর তাতেই প্রমাণিত বিরাট শুধু ভারতের সফলতম টেস্ট অধিনায়ক নন, বিশ্বের সেরা অধিনায়কদের মধ্যে একজন। ব্যাট হাতে ভবিষ্যতেও বিরাট-শাসন দেখে গর্বিত হওয়ার জন্য মুখিয়ে বীরু।

বিরাটের জয়ধ্বজা

বিরাট কোহলির নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে। ইংল্যান্ডে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ৫ টেস্টের সিরিজে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় বিরাটের নেতৃত্বে ভারত টেস্টে জিতেছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতেছে ক্লিন স্যুইপের মাধ্যমে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ নিশ্চিত করে সিরিজ জয়। একমাত্র এশীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বাদও পেয়েছেন। বিরাট কীর্তিকে কুর্নিশ জানিয়েছে আইপিএলের দল থেকে বিভিন্ন বাণিজ্যিক সংস্থা। বিরাটের প্রশংসায় পঞ্চমুখ স্যর ভিভিয়ান রিচার্ডস থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+