SA vs IND: বড় ধাক্কা ভারতীয় দলে, টেস্টের আগে দেশে ফিরলেন কোহলি, ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার

বিশ্বকাপের পর ছুটি পর্ব কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কয়েকদিন আগে প্রোটিয়াদের দেশে যান প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্ত টেস্ট শুরুর কয়েকদিন আগেই আবারও দেশে ফিরলেন কিং কোহলি। টেস্ট সিরিজে কী খেলতে দেখা যাবে না কোহলিকে? কেনই বা দেশে ফিরলেন? বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে ফ্যামিলি এর্মাজেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে। ফলে শুক্রবার থেকে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কী কারণে দেশে ফি্রে আসতে হয়েছে কোহলিকে। তা এখনও স্পষ্ট নয়। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে জা‌নিয়েছেন, প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই জোহনেশবার্গে ফিরে আসবেন কোহলি।

SA vs IND: virat kohli

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ফলে ম্যাচের আগে দলের প্রস্তুতিতে সম্ভবত থাকতে পারবেন না কোহলি। তাঁর পরিবারে ঠিক কী হয়েছে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত মাঠে নামেননি কোহলি। টেস্ট সিরিজে অংশ নিতে কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন বিরাট।

টেস্ট সিরিজ শুরুর আগে সমস্যা আরও বাড়ল ভারতীয় দলের। আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋতুরাজ গাইকোয়াড। দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় বৃহস্পতিবার তৃতীয় একদিনের ম্যাচে খেলতে পারেননি ঋতুরাজ। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে আপাতত চোট সারতে তাঁর অনেকটা সময় লাগবে।

বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৬ বছর বয়সী ওপেনার ঋতুরাজ গায়কোয়ড় ভারতের টেস্ট টিমেও রয়েছেন। তাঁর আঙুলের চোট ভারতীয় শিবিরের চিন্তা বাড়াল, তাঁর চোটের অবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি ঋতুরাজ টেস্ট সিরিজে খেলতে পারবেন?

যদিও শুক্রবার জানা গিয়েছে, ঋতুরাজকে দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। শনিবারই দেশে ফিরবেন ভারতীয় এই ক্রিকেটার। যদিও সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণরা আছেন দলে।

টি২০ সিরিজ অসমাপ্তভাবেই শেষ হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেল ভারত। বৃহস্পতিবার পার্লেতে সিরিজের নির্ণায়ক ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পেল মেন ইন ব্লু। ২-১ ফলে সিরিজ জয় ভারতের।এবার ভারতের মিশন টেস্ট। এরআগে কখনও দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+